1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কোনকিছুই ইসরায়েলকে আত্মরক্ষার পথ থেকে সরাতে পারবে না: নেতানিয়াহু - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

কোনকিছুই ইসরায়েলকে আত্মরক্ষার পথ থেকে সরাতে পারবে না: নেতানিয়াহু

  • প্রকাশের সময় : সোমবার, ৬ মে, ২০২৪
  • ২২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

এসএন ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইহুদি বিরোধী বিক্ষোভ এবং গাজায় ইসরায়েলী যুদ্ধের আন্তর্জাতিক সমালোচনার নিন্দা করে বলেছেন, কোন চাপই ইসরায়েলকে তার আত্মরক্ষার পথ থেকে সরাতে পারবে না।

তিনি রোববার জেরুজালেমে ইয়াদ ভাশেম মেমোরিয়ালে ‘হলোকাস্ট রিমেমবারেন্স ডে’ উপলক্ষ্যে দেয়া ভাষণে এ কথা বলেন।

নেতানিয়াহু বলেন, ‘যদি ইসরায়েলকে একা দাঁড়াতে বাধ্য করা হয়, তবে ইসরায়েল একাই দাঁড়াবে।’
তিনি আরো বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে যখন নাৎসীরা ষাট লাখ ইহুদিকে হত্যা করেছিল তখন যারা আমাদের ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু তাদের বিরুদ্ধে আমরা অরক্ষিত ছিলাম। কোন জাতিই আমাদের রক্ষায় এগিয়ে আসেনি।

মেমোরিয়ালে জড়ো হওয়া লোকজনের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন, আজ আমরা আবার আমাদের ধ্বংস চাওয়া শত্রুদের মোকাবেলা করছি।

এদিকে অনুষ্ঠানে গাজায় আটক জিম্মির্দে সৌজন্যে একটি হলুদ চেয়ার খালি রাখা হয়।
নেতানিয়াহু আরো বলেন, আমি বিশ্বনেতৃবৃন্দকে বলছি, কোন আন্তর্জাতিক মহলের কোন চাপ, কোন সিদ্ধান্তই ইসরায়েলকে তার আত্মরক্ষার অধিকার থেকে সরাতে পারবে না।

এদিকে গাজায় ইসরায়েলী হামলার বিরুদ্ধে বিশ্বব্যাপী যে বিক্ষোভ চলছে তিনি তার সমালোচনা করেন।
তিনি বলেন, আমাদের হাত শেকলে বন্দী করতে পারবে না। জয় না আসা পর্যন্ত মানবরূপী শয়তানের বিরুদ্ধে ইসরায়েল লড়াই অব্যাহত রাখবে।# বাসস

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট