1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পিরোজপুরে ১৯ হাজার ৬শ’ হেক্টর জমিতে আউশ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ:
এমপি মিজানুর রহমানের নির্দেশনায় নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস বাগমারায় ইজারা নেওয়া পুকুর দখল ও মাছ চুরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ঋণখেলাপির তালিকা থেকে সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লার নাম বাদ দেওয়ার নির্দেশ মির্জাপুরে দুর্গা প্রতিমা ভাঙচুর, হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক মির্জাপুরের হাটুভাঙ্গায় টোল আদায় বন্ধের দাবি, চরম ক্ষোভে স্থানীয় ও পথচারীরা রাসিকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের হাতে আনুতোষিকের চেক তুলে দিলেন প্রশাসক রাজশাহীর চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন না করলে আন্দোলন তীব্র হবে: রাকসু ভিপি কুষ্টিয়ার দৌলতপুরে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব: দুই মাসে ৫৪ জন সংক্রামিত, ঝুঁকিতে গবাদিপশু ও মানুষ শিবগঞ্জে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ১

পিরোজপুরে ১৯ হাজার ৬শ’ হেক্টর জমিতে আউশ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ

  • প্রকাশের সময় : সোমবার, ৬ মে, ২০২৪
  • ২৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

এসএন ডেস্ক: সরকারের প্রণোদনা দেয়ার ফলে পিরোজপুরে আউশ চাষের এবং চাল  উৎপাদনের পরিমাণ ক্রমশ: বৃদ্ধি পাচ্ছে। চলতি আউশ মৌসুমে পিরোজপুরে ১৯ হাজার ৬০০ হেক্টর জমিতে আউশ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একই সাথে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার ৯ শত মে:টন। আউশের ৪টি জাত হাইব্রীড, উফসী, স্থানীয় এবং বোনা মিলিয়ে চাষের জমি এবং চাল উৎপাদনের এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের পিরোজপুরের জেলা কার্যালয়।

হাইব্রীড চাষের এবং চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৭ হেক্টরে ১১৯ মে:টন, উফসী’র ১৪ হাজার ৫৫০ হেক্টরে ৩৯ হাজার ৭৮১ মে:টন চাল, স্থানীয় জাতের ১ হাজার ৮৯৩ হেক্টরে ২ হাজার ৩৮৯ মে:টন এবং বোনা আউশ ৩ হাজার ১২০ হেক্টরে ৮ হাজার ৬১১ মে:টন চাল।

কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের পিরোজপুর জেলা কার্যালয়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তা অরুন রায় জানান জেলার ৭ উপজেলায় আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৪ হাজার কৃষককে ৯৫ লক্ষ ৫৫ হাজার টাকা প্রনোদনা দেয়া হয়েছে। সরকারের কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ বরাদ্দের অর্থ দিয়ে ১৪ হাজার কৃষককে ১৪ হাজার বিঘার জন্য বীজ ও সার প্রদান করেছে। প্রতি বিঘা জমিতে উচ্চ ফলনশীল আউশ আবাদের জন্য প্রতিজন কৃষককে ৫ কেজি উন্নত মানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পিরোজপুরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম জানান সরকার এ জেলায় আউশ চাষের প্রণোদনা সহায়তা দেয়ায় আউশ চাষীদের মধ্যে ব্যপক উৎসাহ পরিলক্ষিত হচ্ছে এবং এর ফলে  আউশ চাষের জমি ও চাল উৎপাদনের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং বন্যা, ঘুর্ণিঝড়, খরা, জ্বলোচ্ছাস এর মত প্রাকৃতিক দুর্যোগ না এলে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা অতিক্রম করা সম্ভব হবে বলেও উপ-পরিচালক জানান।

পিরোজপুর সদর উপজেলার রায়েরকাঠী গ্রামের আউশ চাষী রতন ঢালী জানান সরকারি প্রণোদনার সার বীজ চাষীদের আউশ চাষে আকৃষ্ট করে।#বাসস

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট