1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনার দিঘলিয়া উপজেলার আতাই নদীতে কুমির, আতঙ্কিত মানুষ - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

খুলনার দিঘলিয়া উপজেলার আতাই নদীতে কুমির, আতঙ্কিত মানুষ

  • প্রকাশের সময় : শনিবার, ৪ মে, ২০২৪
  • ১৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

খুলনা সংবাদদাতা………………………………..:

জেলার দিঘলিয়া উপজেলার আতাই নদীর হাজীগ্রাম বেলেঘাট, কোলা, আড়ুয়া আবালগাতী এলাকায় বেশ কয়েকটি কুমির দেখা গেছে। এ নিয়ে আতঙ্কিত নদী তীরের মানুষ।

কখনও নিভৃতে আবার কখনও মাঝ নদীতে সাঁতার কাটতে দেখা যাচ্ছে বড় আকারের এই কুমিরগুলোকে। সুন্দরবন এলাকার নদী ছেড়ে কুমিরগুলো উজানে আসতে শুরু করেছে বলে ধারণা করা হচ্ছে। তাই এলাকার বাসিন্দাদের সচেতন ও সাবধান করতে মাইকিং করা হচ্ছে।

বাসস জানায়, সেনহাটি ইউপি সদস্য মো. আকবর হোসেন জানান, বেশ কিছু কুমির নদী বেয়ে আতাই নদীতে এসেছে। আতাই নদীতে অনেকগুলো কুমির দেখেছে এলাকাবাসী। গতকাল কুমিরগুলোকে নদীতে ভাসতে দেখা যায়। মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করা হয়েছে।

সাধারণত সুন্দরবন এলাকার নদীগুলোতেই এসব কুমিরের বসবাস। কিন্তু বর্তমানে কুমিরগুলো দিঘলিয়া উপজেলার আতাই নদীতে ছড়িয়ে পড়েছে। কি কারণে খুলনার রূপসা, আতাই, মজুদখালী ও ভৈরব নদীতে এসব কুমির ছড়িয়ে পড়েছে তা জানা যায়নি।

নদী তীরের মানুষকে দিন ও রাতে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সকল মাছধরা নৌকা ও নদী পারাপারকারী যাত্রী এবং স্থানীয়দের রাতের অন্ধকারে নদীতে গোসল করতে না নামার অনুরোধ করেছেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ বলেন, নদী তীরের মানুষদের আতঙ্কিত না হয়ে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে। কুমিরগুলোকে উদ্ধার করে দ্রুত সুন্দরবন সংলগ্ন নদীতে ফিরিয়ে নেয়ার জন্য সংশ্লিষ্টদের অবগত করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট