1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ফলোআপ: মোহনপুরে মদ্যপান অবস্থায় ওয়ার্ড আ.লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৩ - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক মির্জাপুরে আবাসিক এলাকার পাশে সিসা কারখানার অভিযোগ, পরিবেশ দূষণে উদ্বিগ্ন এলাকাবাসী কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার রাজশাহীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক গ্রেপ্তার রাজশাহীতে আযহারীর মাহফিল ২৮ নভেম্বর, ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ব্যাপক প্রস্তুতি নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রাসিক প্রশাসক বাঘায় ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন, সনদপত্র ও গাছের চারা বিতরণ ভোলার চরফ্যাশনে প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় গরু-ছাগল, অনুপস্থিত থাকায় দুই শিক্ষককে শোকজ পুঠিয়ার বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে মিলল মাত্র একজন ছাত্রী কুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, এলাকায় আতঙ্ক

ফলোআপ: মোহনপুরে মদ্যপান অবস্থায় ওয়ার্ড আ.লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৩

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ২৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
মোহনপুর প্রতিনিধি………………………………………….
রাজশাহীর মোহনপুরে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিসহ তিন মাদক সেবনকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে মোহনপুর উপজেলার নওগাঁ গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীরা হলো,  কেশরহাট পৌরসভার ১ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মৃত লুৎফর রহমানের ছেলে আজাহার আলী (৪২), নওগাঁ গ্রামের মৃত আসকান আলীর ছেলে আশরাফ আলী (৪৪), মৃত মফি মন্ডলের ছেলে আলাউদ্দিন মন্ডল (৪৮)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২ রা মে রাত ১০ টার দিকে কেশরহাট পৌরসভার নওগাঁ গ্রামের পূর্বপাড়া বিলের পাশে অভিযান পরিচালনা করে মাদক সেবন অবস্থায় আজাহার, আশরাফ ও আলাউদ্দিনকে গ্রেপ্তার করে মোহনপুর থানা পুলিশ।
এবিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডল বলেন, মাদক সেবন অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়। ৩রা মে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট