1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষক নিহত অনিয়ম: ভোলাহাটে গভীর নলকূপ নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পদ্মায় মাটি উত্তোলনের অভিযোগে যুবকের কারাদণ্ড ও জরিমানা চারঘাটে চালকের বেতন তুলছেন নৈশ প্রহরী উজ্জ্বল বাঘায় মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল থ্রীহুইলার (সিএনজি) চালকসহ তিন জন  পরকীয়া প্রেমের জেরে শিবগঞ্জে সালিশে সংঘর্ষ, নিহত ১, আহত ৮ শিবগঞ্জে ট্রাক্টারের চাকায় পিষ্ট হয়ে শিশু শিক্ষার্থী নিহত রাজশাহীর কাটাখালীতে বিএসটিআই’র লাইসেন্স ছাড়া লাচ্ছা সেমাই তৈরি করায় ২টি প্রতিষ্ঠানকে জরিমানা শিবগঞ্জে বাড়িতে হামলা-লুটপাট ও ককটেল বিস্ফারণের ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন পুঠিয়ায় পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

মোহনপুরে মদ্যপান অবস্থায় ওয়ার্ড আ.লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৩

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ১৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
মোহনপুর প্রতিনিধি………………………………
রাজশাহীর মোহনপুরে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিসহ তিন মাদক সেবনকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার নওগাঁ গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীরা হলো,  কেশরহাট পৌরসভার ১ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভা বিএনপির সভাপতি আলাউদ্দিন আলোর আপন ছোট ভাই আজাহার আলী (৪২), নওগাঁ গ্রামের মৃত আসকান আলীর ছেলে আশরাফ আলী (৪৪), মৃত মফি মন্ডলের ছেলে আলাউদ্দিন মন্ডল (৪৮)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২ রা মে রাত ১০ টার দিকে কেশরহাট পৌরসভার নওগাঁ গ্রামের পূর্বপাড়া বিলের পাশে অভিযান পরিচালনা করে মাদক সেবন অবস্থায় আজাহার, আশরাফ ও আলাউদ্দিনকে গ্রেপ্তার করে মোহনপুর থানা পুলিশ।
এবিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডল বলেন, মাদক সেবন অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়। ৩রা মে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট