1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উদযাপন - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

বাগমারায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উদযাপন

  • প্রকাশের সময় : বুধবার, ১ মে, ২০২৪
  • ২১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাহাবুর রহমান মনি, বাগমারা থেকে…………………………………………..

রাজশাহীর বাগমারা উপজেলার হাট গাঙ্গোপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান মে দিবস (শ্রমিক দিবস) উদযাপন হয়েছে। ‘‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, ম্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন করা হয়।

এ উপলক্ষে উপজেলার শ্রমিক, পেশাজীবী, সামাজিক বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক শোভাযাত্রা ও কর্মসূচি পালন করা হয়। বুধবার (১ মে ) সকাল ১০ টায় সময় হাটগাঙ্গোপাড়ার জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের অফিস থেকে এবং ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে দুইটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন ও শ্রমিক নেতাদের সংগে অংশ গ্রহণ করেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মোঃ ইব্রাহিম হোসেন। র‌্যালিটি হাটগাঙ্গোপাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাটগাঙ্গোপাড়া কারিগরি হাইস্কুল মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও শ্রমিক-মালিক সম্পর্কের ভিত আরো দৃঢ় করা প্রসঙ্গে বিভিন্ন আলোচক ও শ্রমিক নেতাগণ বক্তব্য প্রদান করেন । এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন, গাঙ্গোপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, পানিয়া নরদাশ ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ আঃ সালাম, ডিএসবির সাব-ইন্সপেক্টর আঃ রউফ ও মাসুদ রানা, হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই মোঃ আঃ মাজেদ , বাগমারা উপজেলা যুবলীগের অন্যতম সদস্য মমিনুল ইসলাম মাসুম, জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশিদ ও সাধারণ সম্পাদক মোঃ মুসা ও ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ইউনুস আলী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম বাবু সহ ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সকল সদস্য বৃন্দ ও ইমারত শ্রমিক ইউনিয়নের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট