1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পাবনায় বালুবাহি ট্রাক্টর উল্টে চালক নিহত ! - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

পাবনায় বালুবাহি ট্রাক্টর উল্টে চালক নিহত !

  • প্রকাশের সময় : বুধবার, ১ মে, ২০২৪
  • ২৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাঘা (রাজশাহী) প্রতিনিধি……………………………………………….

বালুবাহি ট্রাক্টর উল্টে বালুচাপায় চালক সজিব হোসেন (১৮) নামে এক চালকের মৃত্য হয়েছে। নিহত সজিব হোসেন বাঘা উপজেলার কলিগ্রাম (সড়কঘাট) এলাকার হাবিবের হোসেনের ছেলে।বুধবার মহান মে দিবসের প্রথমদিন ভোরে পাবনা সদর থানার দোগাছি ইউপির দোগাছি বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

সজিব হোসেনের পারিবারিক সুত্রে জানা গেছে, পাবনায় ট্রাক্টর মালিকের চালক হিসেবে কাজ করতো। পাবনা সদর থানার সহকারি পরিদর্শক (এসআই) জয়ন্তী চন্দ্র বর্মন জানান, ঘটনার পর স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করে। সেখানেই সে মারা যায়।

অস্বাভাবিক মৃত্যুর সংবাদ পেয়ে সুরতহাল রিপোর্টসহ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এদিন বিকেল ৫টায় সজিব হোসেনের মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে ইউডি মামলা হয়েছে বলে জানান তিনি। তবে ট্রাক্টর আটক করা যায়নি বলেও জানান তিনি।

নিহতের পিতা জানান, রাত ৯টায় নিজ এলাকার কালিদাসখালি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে এলাকার গোরস্থানে দাফন করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট