1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারায় হত্যা চেষ্টা মামলার আসামীকে গ্রেফতার ও বিচার দাবীতে মানববন্ধন - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন রাসিক প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ রাজশাহীতে আ.লীগের মিছিলের মামলায় ১১ জন গ্রেপ্তার মির্জাপুরে শ্রমিক লীগের আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক বিল্টু ডিবির হাতে গ্রেপ্তার রূপসায় অভিযানে ৩,২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার নগরীর রাজপাড়ায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল: ৩৮ জনের নামে এজাহার দায়ের পর গ্রেপ্তার ১ বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই লক্ষ টাকা অর্থদণ্ড বাঘায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২ শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক

বাগমারায় হত্যা চেষ্টা মামলার আসামীকে গ্রেফতার ও বিচার দাবীতে মানববন্ধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ২২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি…………………………………

রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের পলাশী গ্রামে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার মূল হোতা রিপন (২৪) কে গ্রেফতার ও বিচারের দাবীতে গতকাল মঙ্গলবার (৩০ এপ্রিল) বেলা পৌনে বারোটার দিকে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করেছে ভূক্তভোগী পরিবার ও এলাকাবাসী। মামলা করায় বাদির পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানো ও প্রাননাশের হুমকি দিচ্ছে বলে জানিয়েছেন মামলার বাদি রেজাউল ইসলামসহ পরিবারের সদস্যরা।

এলাকাবাসি সুত্রে জানাগেছে, মাত্র নব্বই টাকার দোকান বাঁকিকে কেন্দ্র করে গত ১ এপ্রিল পলাশী গ্রামের চা দোকানের মালিক একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজা ভোগ করে আসা মৃত সাদেক মন্ডলের ছেলে আতাব আলী, স্ত্রী রেহেনা বিবি ও তাদের ছেলে মোস্তাক এর সঙ্গে একই গ্রামের মৃত কালাচাঁন শাহ এর ছেলে রাজমিস্ত্রি আবু বক্কর এর কথাকাটি ও বাক বিতন্ডা সৃষ্টি হয়। স্থানীয়রা ওই বিষয়টি উভয়ের মধ্যে মিমাংসা করে দেয়। পরদিন (২এপ্রিল) সকালে আবু বক্কর আতাব আলীর বাড়ির সামনের রাস্তা দিয়ে রাজমিস্ত্রির কাজে যাওয়ার সময় মোস্তাক এর ছেলে রিপন ধারালো হাসুয়া দিয়ে অতর্কিত ভাবে আবু বক্কর কে কোপাতে থাকে। এক পর্যায়ে মারাত্বক জখম ও রক্তক্ষরন অবস্থায় রাস্তার পাশে পড়ে যায় আবু বক্কর। তার গোঙ্গানিতে স্থানীয়রা ছুটে এলে হামলাকারী রিপন পালিয়ে যায়। তবে পুলিশ আতাব আলী ও মোস্তাক কে গ্রেফতার করলেও একদিন পরই তারা জামিনে আসে। কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় আহত আবু বক্করের ছেলে রেজাউল ইসলাম বাদি হয়ে রিপন, আতাব আলী, মোস্তাক ও রেহেনা বিবিসহ চারজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

এদিকে জামিনে এসে আতাব আলী ও মোস্তাক বাদির পরিবার কে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন ভূক্তভোগীরা। সাংবাদিক সম্মেলনে মামলার বাদি রেজাউল ইসলাম, তার মা লেহেমা, চাচি রজুফা, দাদি রেজিয়া, চাচা আক্কাছ আলী, প্রতিবেশী রেবেকাসহ অন্যরা জানায়, রিপন একজন মাদক সেবী ও সন্ত্রাসী। সে এলাকায় বেপরোয়া ভাবে চলাফেরা করে। তার দাদা একটি হত্যা করে জেল খেটে বেরিয়ে এসেছে। সেও প্রয়োজনে সেরকমই করবে এমন উক্তি তার মুখে অনেকেই শুনেছেন বলে জানিয়েছেন। মানববন্ধন ও সাংবাদিক সম্মেলনে ভূক্তভোগী পরিবারের সদস্যসহ পলাশী গ্রামের বিপুল সংখ্যক নারী পুরুষ উপস্থিত ছিলেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক সোহাইল রানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনার পর থেকেই মামলার প্রধান আসামি রিপন পলাতক রয়েছে। তথ্য প্রযুক্তির সহায়তা এবং বিভিন্ন উপায়ে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট