1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
হিন্দু ও মুসলিম সকলে আমরা ভাই, আসুন বর্জন করি সন্ত্রাসবাদ ও সমাজের অন্যায়:বললেন গাজী মাসুদ - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন রাসিক প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ রাজশাহীতে আ.লীগের মিছিলের মামলায় ১১ জন গ্রেপ্তার মির্জাপুরে শ্রমিক লীগের আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক বিল্টু ডিবির হাতে গ্রেপ্তার রূপসায় অভিযানে ৩,২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার নগরীর রাজপাড়ায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল: ৩৮ জনের নামে এজাহার দায়ের পর গ্রেপ্তার ১ বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই লক্ষ টাকা অর্থদণ্ড বাঘায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২ শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক

হিন্দু ও মুসলিম সকলে আমরা ভাই, আসুন বর্জন করি সন্ত্রাসবাদ ও সমাজের অন্যায়:বললেন গাজী মাসুদ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

#  স্টাফ রিপোর্টার গোপালগঞ্জ………………………………………..

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার চেয়ারম্যান প্রার্থী গাজী মাসুদুল হক মাসুদ টুঙ্গিপাড়া উপজেলার সকল ধর্ম ও বর্ণের মানুষের নিকট দোয়া, আশীর্বাদ ও আনারস প্রতীকে ভোট কামনা করেন।

টুঙ্গিপাড়া উপজেলা কয়েকটি জনসভায় তিনি বলেন, সকল ধর্ম ও বর্ণের মানুষের মাঝে আমি কোন ভেদাভেদ খুঁজে পাই না। আমরা সকলে এই স্বাধীন বাংলার নাগরিক। আমাদের সমাজের প্রভাবশালী একটি সন্ত্রাসী মহল হিন্দু ধর্মের লোকেদের ও মুসলমান ধর্মাবলম্বী গরীব ও সাধারণ সম্প্রদায়ের লোকজনের উপর অত্যাচার, জমি দখল, আইনি প্রভাব খাটিয়ে তাদের সহায় সম্বল কেড়ে নেয়, আমি এই অত্যাচারী ও সন্ত্রাসী মহল কে ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম। আজ থেকে টুঙ্গিপাড়ার কোথাও কারোর সাথে এরূপ ব্যবহার হলে আমি যদি জানতে নাও পারি আপনারা আমাকে জানাবেন আমি আপনাদের পাশে গিয়ে দাঁড়াবো, আমি আমার সবটুকু দিয়ে আপনাদের অধিকার আদায় করার চেষ্টা করবো।

তিনি আরো বলেন, আমি টুঙ্গিপাড়ার সর্বস্তরের জনগণের পাশে থেকে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সকল উন্নয়নের ধার অব্যাহত রাখার লক্ষ্যে এই নির্বাচনে এসেছি। আমি নির্বাচিত হলে আমি আপনাদের সুখে দুঃখের ভাগিদার হয়ে পাশে থাকবো, সেই সাথে মাদক মুক্ত উপজেলা, ধনী গরীব বৈষম্য দুর , সকলের মাঝে আইনের সমবণ্টন প্রতিষ্ঠা, সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা কারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সহ সমাজের সকল অন্যায়ের প্রতিবাদ কারাই হবে আমার মূল লক্ষ। ব্যক্তিগত জীবনে গাজী মাসুদ ছাত্রজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।

তার নিষ্ঠা ও কর্মদক্ষতার কারণে বাংলাদেশ ছাত্রলীগ টুঙ্গিপাড়া উপজেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব সফল ভাবে পালন করেছেন তিনি । পরবর্তীতে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের টুঙ্গিপাড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।এর মাঝে তিনি পাটগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়ে দক্ষতার সহিত পরিষদ পরিচালনা করেন। পরে আবারো তাকে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদের দায়িত্ব দেওয়া হয়। তিনি বর্তমানে সততার সহিত তার দায়িত্ব পালন করে চলেছেন।

ক্রীড়ামোদী মাসুদ গাজী সমগ্র ইউনিয়নের তরুণ সমাজকে বিপথে যাওয়ার পথ থেকে সরিয়ে নিয়ে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। এ ব্যপারে সমগ্র উপজেলায় ব্যাপক সাড়া মিলেছে। তিনি টুঙ্গিপাড়া উপজেলার তরুণ প্রজন্মের অহংকার হিসাবে সকলের কাছে সুপরিচিত।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট