1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

শিবগঞ্জে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ২৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

চাঁপা্বাইববগঞ্জ প্রতিনিধি………………………………..

শিবগঞ্জে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম বালুটুঙ্গি এলাকায় মহানন্দা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

নিহতরা হলো- বালুটঙ্গি গ্রামের আলমঙ্গীরের মেয়ে, সুমাইয়া (৮) ও রাসেল আলীর ছেলে শাকিল (৯) দুই জনই ব্রাহ্মণ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় এর দ্বিতীয় শ্রেণীর ছাত্র।

পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার (২৯ এপ্রিল) সকাল ১১টার দিকে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় দুই জন। পরে খোঁজাখুঁজি করে না পেলে তাদের মা-বাবাকে জানায়। পরিবারের সদস্যরা ঘটনাটি জানার পরে নদীতে ছুটে যান। বেলা ১২ টার দিকে স্থানীয় মাঝি ও জেলেরা তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন।

শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, স্কুল থেকে ফিরে নদীতে গোসলে যায় সুমাইয়া ও শাকিল। এসময় তারা স্রোতে তলিয়ে যায়।এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট