1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে তীব্র তাপপ্রবাহের মধ্যেই খুলল শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষার্থীদের অস্বস্তি - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

রাজশাহীতে তীব্র তাপপ্রবাহের মধ্যেই খুলল শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষার্থীদের অস্বস্তি

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ২০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি………………………………………..

রাজশাহীতে বইছে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ। এরই মধ্যে রাজশাহীর সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকারি নির্দেশনা মেনে খুলছে। রাজশাহীর মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে যথারীতি আগের নিয়মেই ক্লাস চলছেও প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচিতে কিছুটা পরিবর্তন রয়েছে।

প্রাইমারিতে সকালের শিফটের ক্লাস হচ্ছে সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট চলছে পৌনে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত। তবে বন্ধ রয়েছে প্রাক-প্রাথমিক। আর গরমের মাত্রা না কমা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ রয়েছে।

এছাড়াও শ্রেণিকক্ষের বাইরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। তীব্র তাপপ্রবাহের কারণে শ্রেণি কক্ষে ফ্যানের নিচে বসেও থাকতে পারছে না শিক্ষার্থীরা। এরফলে চরম অস্বস্তিতে পড়েছেন শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ঈদের ছুটি শেষে স্কুল-কলেজ খোলার কথা ছিল গত ২১ এপ্রিল। কিন্তু তীব্র তাপপ্রবাহের কারণে ছুটি বাড়ানো হয় ২৭ এপ্রিল পর্যন্ত।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট