1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সুপ্রিম কোর্টে আপিল বিভাগের নতুন বিচারপতি হলেন রাবির ছাত্র শাহীন - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন  তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক

সুপ্রিম কোর্টে আপিল বিভাগের নতুন বিচারপতি হলেন রাবির ছাত্র শাহীন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ২১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# জিয়াউল কবীর……………………………………………..

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নতুন বিচারপতি হিসেবে শপথ নিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ও বর্তমান বিচারপতি মো. শাহীনুর ইসলাম। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে  বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান নবনিযুক্ত তিন বিচারপতিকে যথাক্রমে শপথবাক্য পাঠ করান।তাঁরা হলেন বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।নতুন তিন বিচারপতির শপথ নেওয়ার মধ্য দিয়ে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়াল আটে।

বিচারপতি শাহীনুর ইসলামের জন্ম ১৯৫৮ সালের ৭ এপ্রিল। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনে ডিগ্রি অর্জনের পর ১৯৮৩ সালের ২০ এপ্রিল মুন্সেফ (সহকারী জজ) হিসেবে বিচার বিভাগে নিয়োগ পান। ২০০১ সালের ১৩ জানুয়ারি জেলা ও দায়রা জজ হন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর ২০১০ সালের এপ্রিলে রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পান তিনি। পরে ২০১২ সালের ২২ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য হিসেবে বিচারক প্যানেলে নিয়োগ পান। পরের বছর ৫ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। দুই বছর পর স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০১৭ সালের অক্টোবরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান বিচারপতি মো. শাহিনুর ইসলাম। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে হাইকোর্ট বিভাগে ফিরিয়ে নেওয়া হয় বিচারপতি মো. শাহিনুর ইসলামকে।

আইন মন্ত্রণালয় গত ২৪ এপ্রিল ২০২৪ ইং তারিখে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগদান করেন বলে সুত্র জানিয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট