1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারায় বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে মাসব্যাপি ধর্ষণ - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

বাগমারায় বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে মাসব্যাপি ধর্ষণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ৩১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাগমারা প্রতিনিধি………………………………………….

রাজশাহীর বাগমারায় এক তরুণীকে (২৫) বিয়ের আশ্বাস দিয়ে এক মাস বাড়িতে আটকে রেখে পাশবিক নির্যাতন, মারধর ও ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  বুধবার রাতে উপজেলার তাহেরপুর পৌরসভার হরিফলা মহল্লার একটি বাড়ি থেকে অসুস্থ তরুণীকে উদ্ধার করা হয় এবং পরে পুলিশ পাষন্ড তরুণকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার রাজু হোসেন (২৫) তাহেরপুর পৌরসভার হরিফলা মহল্লার আবদুর রাজ্জাক শাহের ছেলে। পেশায় সে চায়ের দোকানি।

অসুস্থ তরুণীকে বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) স্থানান্তর করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই তরুণীর বাড়ি ফরিদপুর জেলায়। মুঠোফোনে রাজুর সঙ্গে তাঁর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের আশ্বাস দিয়ে গত ২৪ মার্চ তাঁকে তাহেরপুরে নিয়ে আসে রাজু। হরিফলা মহল্লার একটি ভাড়া বাসায় তারা দুজনে ওঠেন। বাড়িটি নির্জন এলাকায় এবং সেখানে অন্য কেউ বসবাস করতেন না। তরুণীকে ভয় দেখিয়ে ও মারধর করে একের পর এক ধর্ষণ করে রাজু। এক মাস ধরে তাঁর ওপর এই পাশবিক নির্যাতন চলে। তরুণী একাধিকবার পালিয়ে যাওয়ার চেষ্টা করেও সফল হতে পারেননি।

এদিকে নির্যাতনের শিকার তরুণী মারাত্মক অসুস্থ হয়ে পড়ায়, পাশের বাড়ির লোকজন টের পেয়ে স্থানীয় কাউন্সিলরকে জানান। তিনি থানায় খবর দিলে  রাত সাড়ে ১০টার দিকে পুলিশ ওই বাসা থেকে তরুণীকে উদ্ধার করে, পরে ওই এলাকা থেকে রাজুকে আটক করে পুলিশ। রাতেই তরুণী বাদী হয়ে অপহরণ, ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মিন্টু পিয়াদা জানান, হরিফলা মহল্লায় একটি ভাড়া বাড়িতে তরুণীকে নিয়ে থাকতেন রাজু। মেয়েটাকে বাড়িতে আটকে রেখে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। রাজু এলাকায় বখাটে হিসেবে পরিচিত। ছিনতাই, মাদক, দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত সে।

এবিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, তরুণীর ওপর পাশবিক নির্যাতন চালানো হয়েছে। গ্রেপ্তার হওয়া তরুণের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকারও অভিযোগ রয়েছে। পুলিশ তদন্ত করছে, অপরাধী কোনোভাবেই ছাড় পাবেনা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট