1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
 নাচোলে পরিত্যক্ত গভীর নলকূপের পাইপের মধ্যে পড়ে যাওয়া রনি বর্মণের মরদেহ ৫ ঘণ্টা পর উদ্ধার - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সর্বশেষ:
সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন  তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ

 নাচোলে পরিত্যক্ত গভীর নলকূপের পাইপের মধ্যে পড়ে যাওয়া রনি বর্মণের মরদেহ ৫ ঘণ্টা পর উদ্ধার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ২২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ…………………………………….

চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) এর পরিত্যক্ত গভীর নলকূপের পাইপের মধ্যে পড়ে যাওয়া রনি বর্মণের মরদেহ ৫ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। শুক্রবার (২৬) এপ্রিল বিকেল ৫টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মরদেহটি উদ্ধার করেন।

উক্ত ঘটনার পূর্বে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার নেজামপুরে সকালে একটি পরিত্যক্ত গভীর নলকূপের পাশে ঘোরাঘুরি করছিলেন রনি। সে নলকূপের মুখ বন্ধ না থাকায় রনি পাইপের মধ্যে পড়ে যান। যার গভীরতা ছিল প্রায় ১৪০ ফুট। জানা গেছে মৃত রনি বর্মণ (২৪) চাঁপাইনবাবগঞ্জ নাচোল উপজেলার নেজামপুর গ্রামের চৈতন্য বর্মণের ছেলে। সে মানসিক ভারসাম্যহীন বলে জানায় পুলিশ ও স্থানীয়রা।

চাঁপাইনবাবগঞ্জ নাচোল ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আব্দুল হক জানায়, তাদের লোক-প্রযুক্তি ব্যবহার করেও যুবককে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে যোগ দিয়ে সাড়ে ৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার করা হয়।

এবিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার জানায়, নাচোল পুলিশ ও ফায়ার সার্ভিস প্রাণপণ চেষ্টা করেও যুবককে জীবিত উদ্ধার করা যায়নি। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট