1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভোলাহাট উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন ৪ জন - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

ভোলাহাট উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন ৪ জন

  • প্রকাশের সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ২৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি……………………………………

চাাঁইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন চার জন পদপ্রার্থী। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন সোমবার (২১ এপ্রিল) জেলা নির্বাচনী রিটানিং ও নির্বাচন কর্মকর্তা মোঃ রেজাউল করিম এঁর কাছে তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেন।

রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আল আমিন, ভোলাহাট উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ইয়াজদানী জর্জ, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ লোকমান আলী, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শাহনাজ খাতুন। মোসাঃ শাহনাজ খাতুন বলেন, এই সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য রাজপথে আন্দোলন করছে বিএনপি। এই সরকারের পাতানো ও ডামি নির্বাচনে অংশ গ্রহণও করছে না দল। তাই তারেক রহমানের নির্দেশে বিএনপির স্থায়ী ও জেলা কমিটির সিদ্ধান্তে আমার জনপ্রিয়তা থাকা সত্ত্বেও নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।

মোঃ লাকমান আলী জানান, ভোলাহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছিলাম। আমার বাক্তিগত ও পারিবারিক কারণে উপজেলা নির্বাচনের সকল কার্যক্রম থেকে সরে আসার জন্য মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। ইয়াজদানী জর্জ বলেন, আমি আসন্ন ভোলাহাট উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছিলাম এবং বৈধ প্রার্থী হিসেবে মনোনীত হয়েছিলাম। বাক্তিগত ও রাজীনতিক কারণে এ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট