1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর বালিয়াপুকুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু রাজশাহীর পুঠিয়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুই ভাই নিহত আত্রাইয়ে রেললাইনের পাশে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের শিবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক সহ আটক  ২   বাঘায় বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) গিয়াস উদ্দিনের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তানোরে পৈত্রিক জমি দখলচেষ্টার অভিযোগ, দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচি ও কমিউনিটি পুলিশিং সভা 

রাজশাহীর বাগমারায় হিটষ্ট্রোকে একজনের মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ২৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাহাবুর রহমান মনি, বাগমারা থেকে…………………………………………….

রাজশাহীর বাগমারায় ভুট্টা ক্ষেতে কাজ করার সময় হিটস্ট্রোকে এক কৃষকের মৃত্যু হয়েছে। ওই কৃষকের নাম মন্টু হোসেন (৪৫)। তিনি বাগমারার গোয়ালকান্দি ইউনিয়নের জামালপুর গ্রামের মোসলেম আলীর ছেলে। সোমবার দুপুরে এই ঘটনা ঘটে।

ঘটনার সময় বাগমারার তাপমাত্রা ছিল প্রায় ৪১ ডিগ্রি সেলসিয়াস। পরিবারের সদস্যরা জানান, সকালে বাড়ির অদূরে ভুট্টাক্ষেতে কাজ করার জন্য বের হন মন্টু । বেলা সাড়ে ১২টার দিকে স্ত্রী ভুট্টা ক্ষেতে কাজ করা স্বামীর জন্য জগ ভর্তি পানি নিয়ে যান। এসময় স্বামীকে ক্ষেতের ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের সহায়তায় অটোভ্যানে করে দ্রুত নিকটবর্তী ভবানীগঞ্জের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে আসেন । সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ভবানীগঞ্জ ক্লিনিকের পরিচালক ও চিকিৎসক ডাঃ আব্দুল বারী জানান, কৃষককে মৃত অবস্থায় আনা হয়েছিল। স্বজনদের সঙ্গে কথা বলে ও লক্ষণ শুনে মনে হয়েছে তিনি হিটস্ট্রোকে মারা গেছেন।

নিহতের স্ত্রী সাজেদা বেগম জানান, তীব্র গরমের কারণে তার স্বামীর মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে। এর আগে কোনো রোগ ছিল না তার।

স্থানীয় ইউপি সদস্য ইসরাইল হোসেন বলেন, ক্ষেতে কাজ করার সময় তীব্র গরমে কৃষক মন্টুর মৃত্যু হয়েছে বলে আমার ধারণা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট