1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
উপজেলা পরিষদ নির্বাচনে পোরশায় চেয়ারম্যান ও পুরুষ-মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০ প্রাথীর্র মনোনয়ন দাখিল - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক মির্জাপুরে আবাসিক এলাকার পাশে সিসা কারখানার অভিযোগ, পরিবেশ দূষণে উদ্বিগ্ন এলাকাবাসী কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার রাজশাহীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক গ্রেপ্তার রাজশাহীতে আযহারীর মাহফিল ২৮ নভেম্বর, ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ব্যাপক প্রস্তুতি নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রাসিক প্রশাসক বাঘায় ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন, সনদপত্র ও গাছের চারা বিতরণ ভোলার চরফ্যাশনে প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় গরু-ছাগল, অনুপস্থিত থাকায় দুই শিক্ষককে শোকজ পুঠিয়ার বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে মিলল মাত্র একজন ছাত্রী কুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, এলাকায় আতঙ্ক

উপজেলা পরিষদ নির্বাচনে পোরশায় চেয়ারম্যান ও পুরুষ-মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০ প্রাথীর্র মনোনয়ন দাখিল

  • প্রকাশের সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ২৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মো. কামরুজ্জামান বাবু, পোরশা(নওগাঁ)প্রতিনিধি…………………………………………………

নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তপশীল অনুযায়ী নওগাঁর পোরশা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান (পুরুষ-মহিলা) পদে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন সোমবার বিকাল ৪টা পর্যন্ত ২০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে ২১ এপ্রিল মনোনয়ন পত্র জমার শেষ দিনে এ উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।

উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও ইউএনও আরিফ আদনান এবং নির্বাচন অফিসার রবিউল আওয়াল জানান, উপজেলা চেয়াম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন, তারা হলেন, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লা ও বর্তমান ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম।

অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি ও আদিবাসী পরিষদের সাবেক সভাপতি মহেন্দ্র পাহান, আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক রামলাল সরদার, যুবলীগ সাধারন সম্পাদক মাহমুদুল হাসান খোকন, সাবেক ছাত্রলীগ সভাপতি তৈয়ব আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, সাবেক যুবলীগ আহবায়ক মোহাম্মদ আলী, ছাত্রলীগ নেতা মাইমুল ইসলাম শাহ্, সতন্ত্র প্রার্থী হিসাবে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোজাম্মেল হক ও সমাজসেবক মাসুম বিল্লাহ্ এবং মুছা মন্ডল তাদের নিজনিজ মনোয়নপত্র দাখিল করেছেন।

এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা মহিলা লীগ পাঁচ বারের নির্বাচিত সভাপতি নাসিমা বেগম, সাধারন সম্পাদক অনামিকা সুইটি ও সদস্য রেহেনা বেগম, মশিদপুর ইউনিয়ন মহিলা লীগ সভাপতি শরিফা বেগম ও সদস্য নিলুফা ইয়াসমীন মনোনয়পত্র দাখিল করেছেন। নির্বাচন কমিশন সূত্র জানায়, ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২৪ থেকে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২৭ এপ্রিল থেকে ২৯ এপ্রিল। প্রার্থীতা প্রত্যাহার ৩০ এপ্রিল ও ২ মে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং আগামী ২১ মে ৪১টি কেন্দ্রের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য যে, উপজেলার ৬টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮ হাজার ১৭০জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৩ হাজার ৬৮২ জন ও নারী ভোটার সংখ্যা ৫৪ হাজার ৪৮৮ জন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট