1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জ উপজেলার  তেলকুপিতে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

শিবগঞ্জ উপজেলার  তেলকুপিতে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

  • প্রকাশের সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ২৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আরাফাত হোসেন, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি……………………………………

শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের অন্তর্গত তেলকুপিতে চুলার আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ২০ তারিখ রাতে ০৯:৫০ মিনিট নাগাদ মোঃ মামলোত ইসলামের বাড়িতে আগুন লাগলে এলাকাবাসী ধুঁয়া দেখা মাত্রই বিভিন্ন ভাবে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠনের কোষাধ্যক্ষ, মোঃ ডালিম হোসেন জানান, আমরা প্রাথমিক পর্যায়ে ফায়ার সার্ভিস স্টেশন, শিবগঞ্জে জানাই কিন্তু তাদের আসার আগেই আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। উপজেলা নিবার্হী অফিসার  মোঃ উজ্জল হোসেন  ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  ইঞ্জিঃ মোঃ আরিফুল ইসলামকে জানালে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে টিন, খাদ্য, বস্ত্র ও অন্যান্য আর্থিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

মোহাম্মদ নিজামুল হক (রানা), চেয়ারম্যান ০২ নং শাহবাজপুর ইউনিয়ন পরিষদ বিশেষ কাজে বাইরে থাকায় ওয়ার্ড সদস্য মোহাঃ কাসেদ আলীকে প্রাথমিক পর্যায়ে পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। মোঃ কাদেরী কিবরিয়া,স্টেশন অফিসার (ভারঃ) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন শিবগঞ্জের নেতৃত্বে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন শিবগঞ্জ ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে সক্ষম হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট