1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আলোচনার জন্যে তুরস্কে হামাস নেতা ইসমাইল হানিয়েহ - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

আলোচনার জন্যে তুরস্কে হামাস নেতা ইসমাইল হানিয়েহ

  • প্রকাশের সময় : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ২৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

এসএন ডেস্ক: ফিলিস্তিনী সংগঠন হামাসের নেতা ইসমাইল হানিয়েহ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িফ এরদোগানের সাথে আলোচনার জন্যে শুক্রবার সন্ধ্যায় ইস্তাম্বুল এসে পৌঁছেছেন।

এর আগে ২০২৩ সালের জুলাই মাসে উভয়ে সর্বশেষ বৈঠক করেন।

হামাসের এক বিবৃতিতে শুক্রবার বলা হয়েছে, এরদোগান এবং হানিয়েহ গাজার যুদ্ধ নিয়ে আলোচনা করবেন।
এতে আরো বলা হয়েছে, হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধানের সাথে একটি প্রতিনিধি দলও রয়েছে।
এদিকে ইরানে ইসরাইলের হামলার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে রয়েছে। এ প্রেক্ষিতে এরদোগান জোর দিয়ে বলেছেন, তিনি ফিলিস্তিনীদের সংগ্রামে সমর্থন অব্যাহত রাখবেন।

তবে শুক্রবার তিনি সাংবাদিকদের কাছে বৈঠকের বিস্তারিত জানাতে অস্বীকার করেন। কিন্তু তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী হাকান ফাইদান কাতারে বুধবার বলেছেন, তিনি হানিয়েহ’র সাথে তিন ঘন্টা সময় কাটিয়েছেন। বিশেষ করে যুদ্ধবিরতি বিষয়ে বিস্তারিত মত বিনিময়ের কথা তিনি উল্লেখ করেন।

ইসরাইল হামাস যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতাকারী কাতার বুধবার স্বীকার করেছে, যুদ্ধবন্ধের আলোচনা স্থবির হয়ে আছে।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরাইলে আকস্মিক হামলা চালায়। ওইদিনই ইসরাইল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে। অব্যাহত এ হামলায় এ পর্যন্ত ৩৪ হাজারেরও বেশি ফিলিস্তিনী নিহত হয়েছে।# বাসস

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট