1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
প্রশাসন নীরবতায় বাগমারায় রাস্তার গাছ কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

প্রশাসন নীরবতায় বাগমারায় রাস্তার গাছ কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ২০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাজিম হাসান……………………………………..

পরিবেশ ভারসাম্য এর জন্য বৃক্ষ নিধন কর্মকান্ড সরকারীভাবে নিষেধাজ্ঞা থাকলেও রাজশাহীর বাগমারা উপজেলায় ঘটছে উল্টোখানি। এক শ্রেণীর অসাধূ কাঠ ব্যবসায়ীর ছাত্র ছায়ায় রাস্তার দু’ধারের বৃক্ষ নিধন করে যাচ্ছে একের পর এক। প্রতিদিনের কাঠের যোগান দিতে গিয়ে উজাড় হচ্ছে রাস্তার গাছ।

বাগমারা উপজেলা মূলত কৃষিপ্রধান অঞ্চল। কৃষি এ এলাকার প্রাণ হওয়ায় খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ ও ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে এ অঞ্চলের নিজস্ব পরিচিতি আছে। একসময় বাগমারা ছিল বন-জঙ্গলে ভরা। কিন্তু বর্তমানে কতিপয় ক্ষমতাবানদের দাপটে বনায়ন হুমকির মুখে।

সরেজমিনে এলাকা সূত্রে জানা গেছে বাগমারা, আত্রাই, মান্দা,দূর্গাপুর ও পুঠিয়া উপজেলার শ’তাধিক কাঠ ব্যবসায়ী অধিক মুনাফার আসায় বাগমারার বিভিন্ন গ্রাম গঞ্জের রাস্তার বড় বড় বাবলা, মেহগনি,শিশুসহ বিভিন্ন প্রকারের গাছ প্রকাশ্যে রাতে ও দিনে করাত দিয়ে কেটে উজার করছে।

এদিকে উপজেলার তাহেরপুর, গোয়ালকামিদ,হামিরকুৎসা,শিকদারী, শান্তপাড়া, ভটখালী, বারুইহাটি, ভাগনদী, তালঘরিয়া, বীরকুৎসা, বড় বিহানলী,নরদাশ, হাটগাঙ্গো পাড়া, বাইগাছা, আউচপাড়া, মচমইল,বুজরিকলা, মাদারীগঞ্জ,মোহনগঞ্জসহ বিভিন্ন রাস্তার গাছ কেটে প্রতিদিন ১০-১২ট্রাক লোড হয়ে নওগা, রাজশাহী ও নাটোরের বিভিন্ন স মিলে পাচার হয়ে যাচ্ছে। এ ছাড়া বাকী কাঠ গুলো স্থানীয় ইট ভাটার মালিকেরা স্বল্প দামে ক্রয় করে ভাটা চালুর আগেই মজুদ করে রাখছে। এ বিষয়ে অবিলম্বে বৃক্ষ নিধন রোধ ও গণ সচেতনতা বৃদ্ধি করা এবং প্রশাসনিকভাবে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি আশু প্রয়োজন বলে সুধী সমাজ মনে করছে।

এ ব্যাপারে  বুধবার বিকালে বাগমারা উপজেলা বন কর্মকর্তার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায তার সাথে কথা বলা সম্ভব হয়নি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট