1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাংলাদেশ সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় কমিটি :সভাপতি মামুন, সম্পাদক মাখন - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় ‘স্ববল’ প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনা সভা, র‍্যালি ও গাছের চারা বিতরণ ঠাকুরগাঁওয়ে বিদেশ ফেরতদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত ভূমিসেবায় হয়রানি ও অনিয়ম বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসকের ইমাম প্রশিক্ষণ একাডেমিতে ৪৫ দিনব্যাপী নিয়মিত ইমাম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শিবগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে তিন দোকান ভস্মীভূত, ফায়ার সার্ভিসের চেষ্টায় রক্ষা ৫ লাখ টাকার মালামাল চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিক্ষিকা নিহত, ভাই আহত রাজশাহী মহানগরীকে অবৈধ দখলমুক্ত করা হবে: রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৪ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল রংপুরে ১২ হাজার ও ঠাকুরগাঁওয়ে ১৩৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় কমিটি :সভাপতি মামুন, সম্পাদক মাখন

  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ রাজশাহী প্রতিনিধি :                                                                                দেশের সাংবাদিকদের অধিকার রক্ষা ও পেশাগত মান উন্নয়নের লক্ষ্যে কাজ করা সংগঠন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস) এর রাজশাহী বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে।

গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ কমিটিতে সভাপতি হিসেবে গোলাম মোস্তফা মামুন এবং সাধারণ সম্পাদক আবু কাওসার মাখনকে কেন্দ্রীয় কমিটি থেকে মনোনিত করা হয়েছে। মোঃ গোলাম মোস্তফা মামুন বর্তমানে দৈনিক বার্তার মফস্বল সম্পাদক, উত্তর জনপদের সম্পাদক সহ বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত আছেন ও সাধারণ সম্পাদক আবু কাওসার মাখন এশিয়ান টেলিভিশতে কর্মরত এবং অনলাইন নিউজ পোর্টাল যমুনা প্রতিদিন এর সম্পাদকমন্ডলীর সভাপতি।

এদিকে কমিটির সফলতা এবং মঙ্গল কামনা করে রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি গোলাম মোস্তফা মামুন ও সাধারণ সম্পাদক আবু কাওসার মাখন এর হাতে দায়িত্ব ভার দেন কমিটির চেয়ারম্যান মোঃ ফয়সাল হোসেন সরদার এবং সিনিয়ার ভাইস চেয়ারম্যান এম এ আরিফ। আগামী ১ মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এছাড়া যারা এ সংগঠনের সঙ্গে নতুনভাবে যুক্ত হতে চায় তাদেরকে রাজশাহী বিভাগের আটটি জেলার মধ্যে সাংগঠনিকমনা, পরিচ্ছন্ন ও ক্লিন ইমেজের সাংবাদিক হতে হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট