1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

জুলাই-আগস্ট বিপ্লবে ঝালকাঠির নিহত ১০ পরিবারকে জেলা পরিষদের ২০ লাখ টাকা সহায়তা প্রদান

  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ২২৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আমির হোসেন, ঝালকাঠি:                                                              বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (জুলাই-আগস্ট বিপ্লব) সময় ঢাকার বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করা ঝালকাঠির ১০ শহীদ পরিবারের মাঝে ২০ লাখ টাকা অর্থ সহায়দা প্রদান করেছে ঝালকাঠি জেলা পরিষদ। চেক বিতরণ উপলক্ষে রবিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলার ৪ উপজেলার বাসিন্দা ঢাকায় অধ্যায়নরত শিক্ষার্থী ও চাকুরিজীবীসহ নিহত মোট ১০ জনের পরিবারকে দুই লাখ টাকা করে চেক তুলে দেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার উজ্জল কুমার রায়, সিভিল সার্জন হুমায়ুন কবির ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান শাহারীয়ার।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জুলাই- আগস্ট বিপ্লবের রক্ত ঝরা ইতিহাস জাতির কাছে যুগযুগ ধরে মাইল ফলক হিসেবে বেচে থাকবে। নিহত শহিদ পরিবার এবং তাদের সন্তানদের পাশে দাড়াতে হবে রাষ্ট্রসহ আমাদের সবাইকে। মনে রাখতে হবে হাজার শহীদের কারনেই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট