1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
নওগাঁ জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর মাদক বিরোধী অভিযানে এম এল চোলাই মদ সহ একজন গ্রেফতার সাতক্ষীরাবাসীকে “ধর্মান্ধ” মন্তব্যের প্রতিবাদে ডিসির বিরুদ্ধে শ্যামনগরে ওলামাদের বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় নির্যাতিত সংখ্যালঘু হিন্দু পরিবারের পাশে দাঁড়ালেন গণসংহতি আন্দোলনের নেতা আলফাত হোসেন জেলা রিপোর্টার্স ক্লাব,নাটোর এর আয়োজনে মৌসুমী ফল উৎসব পাবনার আটঘরিয়ায় বিএনপি নেতার ভাতিজাকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় বিএনপি ও  আওয়ামী লীগের  ব্যাপক ক্ষোভ গোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা জিএসএ’র বিবৃতি: জেলা প্রশাসকের বক্তব্য বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ ভোলাহাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক ও অন্যান্য সভা অনুষ্ঠিত কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত বাঘায় ভ্যান থেকে ছিটকে পড়ে ভটভটির চাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত

তানোরে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি……………………………………………..

‘প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্য বিষয় নিয়ে রাজশাহীর তানোরে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। প্রদর্শনী শেষে বিভিন্ন বিভাগে বিজয়ী খামারিদের মাঝে পুরস্কারস্বরূপ নগদ অর্থ বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ উদ্বোধন করা হয়। এরপর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতেই ভার্চুয়ালি যুক্ত থেকে সারাদেশে একযোগে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন ছাড়াও রেনেক্স এনিম্যাল হেল্থ কোম্পানির এমডি ও আজকের তানোর অনলাইন নিউজ পোর্টালের নির্বাহী সম্পাদক ইমরান বিশ্বাস। দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ও প্রাণিসম্পদ প্রদর্শনী বস্তবায়ন কমিটির সদস্য সচিব ডা. মো. ওয়াজেদ আলী।

প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মাহাবুবুল আলম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সফল খামারি মো. সেকেন্দার আলী। এতে সার্বিক সহযোগীয় উপস্থিত ছিলেন- তানোর প্রাণিসম্পদ অফিসের মাঠসহকারী মো. মামুনুর রশিদ।

এছাড়াও অনুষ্ঠানে সরকারি সকল দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, গণমাধ্যমকর্মী, প্রাণিসম্পদ খামারি ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনীতে মোট ৩০টি স্টলে সফল উদ্যোক্তা ও খামারিরা অংশ নেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন বিভাগে বিজয়ী সফল খামারিদের মাঝে পুরস্কারের নগদ অর্থ বিতরণ করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট