1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
লালপুরে প্রেমিককে কুপিয়ে জখমের ঘটনায় প্রেমিকা আটক - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

লালপুরে প্রেমিককে কুপিয়ে জখমের ঘটনায় প্রেমিকা আটক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ২৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন, লালপুর, নাটোর…………………………………………………….

লালপুরে বিয়ের আশ্বাসে পরকীয়া সম্পর্কে জড়িয়ে বিয়ে করতে রাজি না হওয়ায় প্রেমিককে অপহরণ করে কুপিয়ে জখম করার ঘটনায় বৃহস্পতিবার (১৮ এপ্রিল-২৪)দুপুরে প্রেমিকা মনি খাতুনকে আটক করেছে লালপুর থানা পুলিশ। আটকের বিষয়টি লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)নাছিম আহমেদ সংবাদ কর্মীদের নিশ্চিত করেছেন।

উল্লেখ্য যে, বৃহস্পতিবার (১৮এপ্রিল) সকাল ৬ টার দিকে লালপুর পুরাতন বাজারে প্রেমিক এমদাদুল ইসলামকে কুপিয়ে জখম করে প্রেমিকা মনি খাতুন পক্ষের লোকজন।প্রেমিক এমদাদুল লালপুর উপজেলার রামানান্দপুর গ্রামের মৃত সের আলীর ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়,একই গ্রামের আব্দুল মোমিনের মেয়ে মনি খাতুন(২৭)এর সঙ্গে পরকিয়া সম্পর্কে জড়িয়ে যান এমদাদুল।গত ৬মাস পূর্বে ওই প্রেমিক যুগলকে আপত্তিকর অবস্থায় আটক করে এলাকাবাসী। পরে এক সপ্তাহের মধ্যে বিয়ে প্রতিশ্রুতি দিয়ে এমদাদুল কৌশলে পালিয়ে যায়। ৬ মাস পর ঈদে বাড়ি ফেরার এমদাদুলকে পূনরায় বিয়ে জন্য চাপ দিয়ে থাকে মনি খাতুন। বিয়েতে রাজি না হওয়ায় সকাল ৬টার দিকে এমদাদুলকে উত্তর লালপুর থেকে ওই নারী,তার পিতা মোমিন,রিয়াজসহ ৫/৬ জন মিলে সিএনজিতে উঠিয়ে নিয়ে লালপুর পুরাতন বাজারে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট