1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাণীশংকৈলে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
এমপি মিজানুর রহমানের নির্দেশনায় নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস বাগমারায় ইজারা নেওয়া পুকুর দখল ও মাছ চুরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ঋণখেলাপির তালিকা থেকে সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লার নাম বাদ দেওয়ার নির্দেশ মির্জাপুরে দুর্গা প্রতিমা ভাঙচুর, হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক মির্জাপুরের হাটুভাঙ্গায় টোল আদায় বন্ধের দাবি, চরম ক্ষোভে স্থানীয় ও পথচারীরা রাসিকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের হাতে আনুতোষিকের চেক তুলে দিলেন প্রশাসক রাজশাহীর চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন না করলে আন্দোলন তীব্র হবে: রাকসু ভিপি কুষ্টিয়ার দৌলতপুরে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব: দুই মাসে ৫৪ জন সংক্রামিত, ঝুঁকিতে গবাদিপশু ও মানুষ শিবগঞ্জে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ১

রাণীশংকৈলে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ২৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি…………………………………………….

“প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” -এ প্রতিপাদ্য নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রিয়ভাবে বৃহস্পতিবার ১৮ এপ্রিল সকালে টেলি কনফারেন্সের মাধ্যমে বিস্তারিত ভাষণদান করে দেশব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ও এলডিডিপি’র সহযোগিতায় এইদিনে কেন্দ্রিয় হাইস্কুল মাঠে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে ওই মাঠে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও-সংসদ সদস্য হাফিজউদ্দীন আহম্মেদ। বিশেষ সম্মনিত অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, ওসি সোহেল রানা, জাতীয় পার্টির আহবায়ক জাহাঙ্গীর আলম ও যুগ্ম আহবায়ক আবু তাহের, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও মোবারক আলী, সাবেক সভাপতি কুশমত আলী ও ফারুক আহমেদ।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতা,শিক্ষক, খামারি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন- প্রাণিসম্পদ কর্মকর্তা সাইদুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশোন্নয়নভিত্তিক ভাষণের ভূয়সী প্রশংসা করেন। এইসাথে তিনি প্রাণিসম্পদ প্রদর্শনীর এ আয়োজনে সন্তুষ্টি প্রকাশ করে এর সফলতা কামনা করেন। প্রদর্শনীতে প্রায় ৩৫টি বিভিন্ন গবাদি পশুর স্টল স্থান পেয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট