1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে বালুবাহী ট্রাক্টর যাতায়াতে বাধা দেয়াকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

শিবগঞ্জে বালুবাহী ট্রাক্টর যাতায়াতে বাধা দেয়াকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ৩৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

#আব্দুল বাতেন…………………………………….

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বালুবাহী ট্রাক্টর যাতায়াতে বাধা দেয়াকে কেন্দ্র করে সমির মেম্বার গ্রুপ ও আলাউদ্দিনের গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের ১২-১৫ জন আহত হয়েছে। তবে পুলিশ বলছে- পরিস্থিতি শান্ত আছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মনাকষা ইউনিয়ন পরিষদের সদস্য সমির উদ্দিনের সমর্থকেরা পদ্মা নদী থেকে বালু উত্তোলন করে ট্রাক্টরযোগে বিভিন্ন স্থানে বিক্রি করে। ট্রাক্টর চলাচলের কারণে সড়কের ক্ষতি হচ্ছে বলে গত বুধবার বিকেলে একই গ্রামের আওয়ামী লীগ নেতা আলাউদ্দিনের লোকজন ট্রাক্টর যাতায়াতে বাধা দেয়। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করলে রাতে সমির মেম্বার ঠুঠাপাড়া দক্ষিণপাড়া গিয়ে আলাউদ্দিন ও তার লোকজনের সাথে দেখা করে সমাধানের কথা বললে তাকে তারা দুই ঘণ্টা আটকে রাখে। পরে মেম্বারের সমর্থকরা এসে তাকে উদ্ধার করে।

পরদিন বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আবারো দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হলে উভয় পক্ষের ১২-১৫ জন আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, সামান্য ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মাঝে ভুল বুঝাবুঝি হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। হতাহতের কোন ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট