1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনকে ম্যানেজ করে চলছে লাইসেন্সবিহীন সিএনজি, ট্রাফিক বিভাগ নিশ্চুপ! - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন  তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি?

চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনকে ম্যানেজ করে চলছে লাইসেন্সবিহীন সিএনজি, ট্রাফিক বিভাগ নিশ্চুপ!

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আব্দুল বাতেন, চাঁপাইনবাবগঞ্জ………………………………………………………….

চাঁপাইনবাবগঞ্জে লাগামহীনভাবে বাড়ছে অবৈধ সিএনজিচালিত অটোরিকশা। নাম্বার বিহীন এসব অটোরিক্সার নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও চলছে ধূসর সবুজ বা কালো রঙের এসব অটোরিক্সা। শুধু তাই নয়, নিয়ম ভেঙে আশপাশের জেলার অটোও ঢুকছে অবাধে। প্রতিদিন নাম্বারবিহীন শহরে বা শহরের বাইরে বিভিন্ন উপজেলা থেকে আসা এখন অবৈধ সিএনজি ৫০০ শতকের বেশি। পুলিশকে মাসোহারা দিয়েই চলছে অবৈধ এই কারবার।

চাঁপাইনবাবগঞ্জের শান্তি মোড়ের সিএনজি স্ট্যান্ডে দেখা গেল বেশির ভাগ সিএনজি অটোরিক্সার প্রায় সবগুলোই রেজিস্ট্রেশন ছাড়া । চাঁপাইনবাবগঞ্জের আরেকটি বড়ো সিএনজি স্ট্যান্ড বিশ্বরোড মোড় । এরমধ্যে ৯৯% আবার বৈধ কাগজ নেই। বলতে গেলে অবৈধদের ভিড়ে বৈধরাই এখন কোণঠাঁসা। এসব অবৈধ সিএনজির নিজ মালিকানায় সমিতির মাধ্যমে ম্যানেজ করে প্রতিনিয়ত সদর থেকে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলায় ছুটে চলছে। শুধু তাই নয় এ-সব সিএনজির বেশিরভাগ চালকরাই অদক্ষ। আর এসব অদক্ষ চালকের কারণে প্রতিনিয়ত কোন না কোন মায়ের কোল খালি হচ্ছে সড়ক দুর্ঘটনার জন্য।

চাঁপাইনবাবগঞ্জ সিএনজি অটোরিকশা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মোঃ আব্দুল খালেক বলেন, পুর্বে যেই ভাবে চলত এখনও ঠিক সেই ভাবে চলছে। চাঁপাইনবাবগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শামীম বলেন, শহরে অবৈধ সিএনজি অটো রিক্সা যানজট তৈরি করছে। সোনা মসজিদ ও রাজশাহী রুটে এসব হাইওয়ে রোডে অবৈধ সিএনজি অটো রিক্সা গুলো ঝুঁকিপূর্ণভাবে যাত্রী নিয়ে অবাধে চলছে । জেলার বাইরে থেকে এই জেলায় যেমন করে অবাধে এ অবৈধ সিএনজি অটো রিক্সা আসছে ঠিক তেমন করে অন্যান্য থানা থেকে এই থানায় যাওয়া-আসা করছে অবাধে। এতে করে যেমন যান জোটের সৃষ্টি হচ্ছে তেমনি করে দুর্ঘটনাও বেড়ে চলেছে। এইসব অবৈধ সিএনজি অটো রিক্সা অনতিবিলম্বে যাতে করে বন্ধ করা হয় আমি প্রশাসনের কাছে বিশেষ ভাবে জোর দাবি জানাচ্ছি।

বিশেষজ্ঞরা বলছে, আইনশৃঙ্খলা বাহিনীর অসাধু সদস্যদের যোগসাজোস ছাড়া এটি সম্ভব নয়। তাই সরকারের বিষয়টি নিয়ে ব্যবস্থা নিতে হবে। দেশের প্রতিটি জেলায় অটোরিকশার ভিন্ন রং থাকলেও ব্যতিক্রম কেবল চাঁপাইনবাবগঞ্জে ও আশপাশের জেলাগুলো। এখানে সব সবুজ মিলেমিশে একাকার।

এ বিষয়ে কথা বললে চাঁপাইনবাবগঞ্জ ট্রাফিক বিভাগের উপপরিদর্শক (টিআই) ১ মোঃ হামিদুল ইসলাম বলেন, এসব পুর্বে থেকে হয়ে আসছে আমরা উপরের নির্দেশনায় ব্যবস্থা নিচ্ছি আস্তে আস্তে একটা পর্যায়ে এগুলা ঠিক হয়ে যাবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট