1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাচোল উপজেলা পরিষদ নির্বাচনে  চেয়ারম্যান পদে ৩জন ও ভাইস চেয়ারম্যান পদে ৪জনসহ ৭জনের মনোনয়নপত্র দাখিল  - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

নাচোল উপজেলা পরিষদ নির্বাচনে  চেয়ারম্যান পদে ৩জন ও ভাইস চেয়ারম্যান পদে ৪জনসহ ৭জনের মনোনয়নপত্র দাখিল 

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ৪১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ………………………………………………….

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমবারের মত অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন চেয়ারম্যানপদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জনের মনোনয়নপত্র দাখিল করেছেন।

চেয়ারম্যান পদে মনোনয়নত্র দাখিল করেছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সেক্রেটারি আব্দুল কাদের,যুবলীগ নেতা আবু রেজা মোস্তফা কামাল শামীম এবং জামায়াত ইসলামীর ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড.সিরাজুল ইসলাম।

ভাইস চেয়ারম্যানপদে মনোনয়ন দাখিল করেছেন,বর্তমান ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু,উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম,আইন বিষয়ক সম্পাদক কামাল হোসেন, এবং বিএনপি সমর্থিত একাংশের দুরুল হোদা। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নি,যুবমহিলালীগের শামিমা খাতুন লিপি এবং রাশিদা খাতুন।

নাচোল উপজেলা সহকারি নির্বাচন কর্মকর্তা রাকিব হোসেন জানান,১৫এপ্রিল প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন থাকলেও পবিত্র ঈদুল ফিতরের কয়েকদিন আগেই চেয়ারম্যান প্রার্থীরা অনলাইনে মনোনয়ন পত্র দাখিল করেছেন।চেয়ারম্যানপদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জনের মনোনয়নপত্র দাখিল করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট