1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসায় বিভিন্ন আয়োজনের মাধ্যমে বর্ষবরণ অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক মির্জাপুরে আবাসিক এলাকার পাশে সিসা কারখানার অভিযোগ, পরিবেশ দূষণে উদ্বিগ্ন এলাকাবাসী কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার রাজশাহীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক গ্রেপ্তার রাজশাহীতে আযহারীর মাহফিল ২৮ নভেম্বর, ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ব্যাপক প্রস্তুতি নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রাসিক প্রশাসক বাঘায় ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন, সনদপত্র ও গাছের চারা বিতরণ ভোলার চরফ্যাশনে প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় গরু-ছাগল, অনুপস্থিত থাকায় দুই শিক্ষককে শোকজ পুঠিয়ার বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে মিলল মাত্র একজন ছাত্রী কুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, এলাকায় আতঙ্ক

রূপসায় বিভিন্ন আয়োজনের মাধ্যমে বর্ষবরণ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ২৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শহিদুল্লাহ্ আল আজাদ. খুলনা ব্যুরো…………………………………………..

খুলনা জেলায় রূপসা উপজেলা প্রশাসনের নানা আয়োজনের মাধ্যমে বাংলা নববর্ষ ১৪৩১ বর্ষবরণ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ সকালে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। নানা আয়োজনের মাধ্যমে শোভাযাত্রাটি রূপসা উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে কাজদিয়া বাজার প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবের সামনে শেষ হয়।

আলোচনা সভায় জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা,সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল বাকি, রূপসা থানা অফিসার ইনচার্জ মোঃ শওকত কবীর।

উপজেলা শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন, কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার, মৎস্য কর্মকর্তা বাপি দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সুজিত কুমার মূখার্জী, পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, কৃষি সম্প্রসারন কর্মকর্তা আলমগীর হোসেন, একাডেমিক সুপার ভাইজার নিত্যানন্দ মন্ডল,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিচুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোর্শেদুল আলম বাবু,রূপসা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, প্রেসক্লাব রূপসার প্রতিষ্ঠাতা ও সভাপতিঃ রাজু আহম্মদে খান শহীদ, সাধারণ সম্পাদকঃ খবীরুদ্দীন, প্রচার সম্পাদকঃ শহিদুল্লাহ আল আজাদ, রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকঃ খান আঃ জব্বার শিবলী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকঃ আয়ূব আলী ফকির প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট