1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সংঘাত থেকে ‘দূরে থাকতে’ যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ইরান - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন রাসিক প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ রাজশাহীতে আ.লীগের মিছিলের মামলায় ১১ জন গ্রেপ্তার মির্জাপুরে শ্রমিক লীগের আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক বিল্টু ডিবির হাতে গ্রেপ্তার রূপসায় অভিযানে ৩,২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার নগরীর রাজপাড়ায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল: ৩৮ জনের নামে এজাহার দায়ের পর গ্রেপ্তার ১ বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই লক্ষ টাকা অর্থদণ্ড বাঘায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২ শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক

সংঘাত থেকে ‘দূরে থাকতে’ যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ইরান

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ২৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

এসএন ডেস্ক: ইরান রোববার ইসরায়েলের সাথে তেহরানের সংঘাত থেকে ‘দূরে থাকতে’ যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে। ইরানের দামেস্কো কনস্যুলেট ভবনে ভয়াবহ হামলার প্রতিশোধ হিসেবে তেহরান ইসরায়েলে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ওয়াশিংটনকে এমন সতর্ক করলো। খবর এএফপি’র।

ইরানের জাতিসংঘ মিশন সামজিক যোগাযোগ মাধ্যম এক্স’কে বলেছে, ‘ইরানের এমন সামরিক পদক্ষেপ দামেস্কো আমাদের কূটনৈতিক প্রাঙ্গণে ইহুদিবাদী শাসকদের আগ্রাসনের পাল্টা জবাব ছিল। এক্ষেত্রে তারা সতর্ক করে বলেছে, ‘ইসরায়েল সরকার আরেকটি ভুল করলে সেক্ষেত্রে ইরানের জবাব আরো কঠোর হবে।’
ওই বার্তায় আরো বলা হয়, ‘এটি ইরান এবং দুর্বৃত্ত ইসরায়েল সরকারের মধ্যে একটি সংঘাত। এমন সংঘাত থেকে যুক্তরাষ্ট্রকে অবশ্যই দূরে থাকতে হবে!

বার্তায় বলা হয়েছে, ইরান আশা করে যে, তাদের কূটনৈতিক মিশনে হামলার শাস্তি দেওয়ার জন্য তাদের পদক্ষেপটি আর বাড়বে না এবং ‘বিষয়টি শেষ বলে মনে করা যেতে পারে।

এদিকে পেন্টাগনের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, মার্কিন বাহিনী ইসরায়েল-গামী বিভিন্ন ড্রোন গুলো করে ধ্বংস করছে এবং ব্রিটেন বলেছে, তারাও প্রস্তুত রয়েছে।

গত ১ এপ্রিল দামেস্কোতে অবস্থিত ইরানী দূতাবাসের এনেক্স ভবনে হামলায় ভবনটি মাটির সাথে মিশে যায় এবং সাতজন বিপ্লবী গার্ড নিহত হন। এদের  মধ্যে দ’ুজন জেনারেল ছিলেন। সেখানে এমন হামলা চালানোয় ব্যাপকভাবে ইসরায়েলকে দোষারোপ করা হয়।

ইরানের বিপ্লবী গার্ডস ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দেয় যে, তারা ইরানের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিলে তার প্রতিশোধ নেওয়া হবে।

ইরান বলেছে, তেহরান তাদের কূটনৈতিক মিশনে হামলার পর ‘আত্মরক্ষামূলক’ পদক্ষেপের অংশ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে চালিয়েছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘ইরান তার সার্বভৌমত্ব, আঞ্চলিক অখ-তা এবং জাতীয় স্বার্থের ওপর যে কোনো বেআইনি শক্তিপ্রয়োগ ও আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ওপর সবচেয়ে বেশি জোর দিয়ে থাকে।# বাসস

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট