1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রানীশংকৈলে কুলিক নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

রানীশংকৈলে কুলিক নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ২২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# রফিকুল ইসলাম সুজন রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি…………………………………………….

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ১৪ এপ্রিল (রবিবার) দুপুরে উপজেলার লেহেম্বা ইউনিয়নের খঞ্জনা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে ঈদ উপলক্ষে ইয়াসমিন নানীর বাড়িতে বেড়াতে এসেছে। আজ দুপুরে ইয়াসমিন ও তসলিমা নদীতে গোসল করতে যায়। কিন্তু তাদের গোসলের ঘটনা কেউ জানতো না । পরে পরিবারের কেউ তাদের সন্ধান না পাওয়ায় খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির একপর্যায়ে কুলিক নদীর পানিতে দুজনের মরদেহ ভাসতে দেখা যায়। পরে তাদের লাশ উদ্ধার করে এলাকাবাসী।

নিহত শিশু দুজন হলেন খঞ্জনা এলাকার ইব্রাহিমের মেয়ে ইয়াসমিন (১০) ও দিনাজপুর স্টেশন এলাকার ইউসুফ আলীর মেয়ে তসলিমা (০৯) ।এ বিষয়ে রানীশংকৈল থানার ওসি সোহেল রানা জানান, নিহত দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট