1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
চরফ্যাশন ইউএনওর ব্যাতিক্রমী দৃস্টান্ত, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন খাল খননের অবশিষ্ট ১ কোটি ২ লাখ টাকা  রাসিক প্রশাসকের আসাম কলোনী বায়তুল আমান জামে মসজিদে জুম্মার নামাজ আদায় ও ১৮নং ওয়ার্ডের আসাম কলোনী এলাকা পরিদর্শন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, রাজশাহীতে গ্রেফতার ১ রাতের অন্ধকারে পুকুরে বিষ প্রয়োগ, ৭ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মির্জাপুরে সনাতনী যুবক অনিক কর্মকারের ইসলাম ধর্ম গ্রহণ শিবগঞ্জে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার আড়ানীতে বিএনপির অফিস পুড়ানোর পর এবার ইউনিয়ন বিএনপির নেতার বাড়িতে বিস্ফোরণ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নওগাঁর পোরশায় দুই তরুণের মর্মান্তিক মৃত্যু মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের মানোন্নয়নে সেমিনার ও চেক বিতরণ করলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার আমলযোগ্য অপরাধে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে যখন

ভারতীয় পণ্য বর্জনের ডাক বিএনপির সস্তা রাজনীতি : হানিফ

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ভারতীয় পণ্য বর্জনের ডাক বিএনপি নেতাদের সস্তা রাজনীতি ছাড়া আর কিছুই না, এতে কোন সুফল আসে না বরং রাজনৈতিকভাবে দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ ঘটে।
আজ শনিবার দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়নপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মহাসম্মেলন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তার বিরুদ্ধে মামলা হয়েছে, নির্দোষ প্রমাণে ব্যর্থ হওয়ায় আদালত তাকে দন্ড দিয়েছে। প্রধানমন্ত্রীর উদারতায় তাকে বাসায় থাকার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু বিএনপি নেতারা বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
তিনি বলেন, যারা নাশকতা কর্মকান্ডে অভিযুক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। বিএনপি সন্ত্রাসের পক্ষে অবস্থান নিয়েছে বলে বলতে পারছে পুলিশী রাষ্ট্রের কথা।
এসময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা প্রমুখ উপস্থিত ছিলেন।# বাসস

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট