1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা

রাজশাহীর মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউট সোর্সিংয়ের কর্মচারীদের বেতন সাআত্মতের অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৩৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

রতন মাস্টার, মোহনপুর, রাজশাহী………………………………

রাজশাহী মোহনপুর সরকারি অন্যতম প্রতিষ্ঠান মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউট সোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগের অনিয়ম ও বেতন ভাতা পরিশোধে আত্মসাদের অভিযোগ উঠেছে।ভাতার টাকা নিয়ে বিএসএস সিকিউরিটি সার্ভিস লিমিটেড নামক ম্যানপাওয়ার সাপ্লাই প্রতিষ্ঠান লাপাত্তা হয়েছে।

সরজমিনে আউটসোর্সিংয়ে নিয়োগ প্রাপ্ত কর্মচারীদের সাথে কথা বলে জানা গেছে জানা গেছে, সারা দেশের মতো রাজশাহীর মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিএসএস সিকিউরিটি সার্ভিস লিমিটেড কোম্পানির আওতায় ঐচ্ছিক ২ জনসহ মোট ১৩ জন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হয়। ১২ জনের মধ্যে আগে থেকেই ২জনকে অস্থায়ী ভিত্তিক নিয়োগে দিয়েছে। নিয়োগ প্রাপ্তরা বলেন নিয়োগ নেওয়ার পরেও যোগদান না করিয়ে আমাদের ৩ মাসের বেতনের টাকা তুলে নিয়েছে । ঈদের মধ্যে বেতন দেওয়ার কথা থাকল্ও পরে অফিসের উর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বললে তারা বলেন এই বেতন ভাতা ভুলে যাও।যার বরাদ্দের স্মারক নং- সিএস-রাজ/২০২১/২৮/হি: ১৫৫৭,(১) স্বাস্থ্য ও প:ক: মন্ত্রনালয়, স্বাস্থ্য সেবা বিভাগ,প্রশাসন-১ শাখা এর স্মারক নং-৪৫.০০.০০০০.১৪০.১১.০০৪.২১.১৩৯৩ তাং ১৩/১১/২০২১ খ্রি: (২) অত্রাফিসের দরপত্র স্মারক নং- সিএস-রাজ/২০২২/১৪২৮/হি:/৪৭৮,তারিখ ১০/০২/২০২২খ্রি:(৩) স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা এর স্মারক নং-স্বা:অধি:হিসাব/আউট সোর্সিং জনবল/প্রশা:অনু/সিভিল সার্জন রাজশাহী/২০২১-২০২২/৫৩১, তারিখ: ৩১/০৩/২০২২ খ্রি:যার ৩ মাসের বরাদ্দ ৭০৩৩৪৪.৬৩ টাকা।

ওই ২ জনসহ কোম্পানির আওয়াতায় মোট ১৩ জনকে নিয়োগ প্রদান করা হয়। ২০২২ সালে জানুয়ারিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ প্রক্রিয়ার নির্দেশনায় তাদের প্রদান করা হয়। তবে তাদের নিয়োগ দেয় হলেও বেতন ভাতাদি প্রদান করা হয়নি বলে অভিযোগ উঠেছে। নাম না প্রকাশের শর্তে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউট সোসিং এর একাধিক কর্মচারী বলেন, নিয়োগের সময় ঠিকাদারী প্রতিষ্ঠান লক্ষ লক্ষ টাকা উৎকোচ নেয়। তবে এখন আমরা নিয়োমিত কাজ করলেও বেতনভাতাদি পায়নি। এজন্য আমরা সবাই হতাশায় ভুগছি।

জানতে চাইলে মোহনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুল কবীর বলেন, তারা যেন আউটসোর্সিং কর্মচারীদের কাজ শেখানো হচ্ছে। তাদের বেতন ভাতা সম্পর্কে তিনি বলেন সিভিল সার্জন স্যারের নির্দেশ অনুযায়ী বেতন-ভাতা অনুমোদনে স্বাক্ষর করেছি।

রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক বলেন, কোম্পানিকে জুন মাসে বেতন পরিশোধ করা হয়েছে। তবে কেউ বেতন না পেয়ে অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

রাজশাহী-৫৪, পবা-মোহনপুর-৩ আসনের সাংসদ আয়েন উদ্দিন বলেন যারা আউটসোসিং এর কর্মচারীদের নাম দিয়ে বেতনের টাকা আত্মসাদ করেছেন তাদের বিচার হওয়া দরকার।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট