1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে দুই গ্রুপের বিরোধে ২০টি বোমা বিস্ফোরণ, এলাকাজুড়ে আতঙ্ক - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে দুই গ্রুপের বিরোধে ২০টি বোমা বিস্ফোরণ, এলাকাজুড়ে আতঙ্ক

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ৫৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

আব্দুল বাতেন………………………………………………………

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নয়ালাভাঙ্গায় সালাম ও আশরাফ গ্রুপের সদস্যরা ২০টি বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। এতে হতাহতের কোন ঘটনা না ঘটলেও আতঙ্কে রয়েছে এলাকার মানুষ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গার গ্রামের ফতেপুর এলাকার আমবাগানে।

জানা গেছে, গত বছর নয়লাভাঙ্গা গ্রামের আলম ঝাপড়াকে কুপিয়ে হত্যার পর আওয়ামী লীগ নেতা সালামের সাথে বিএনপি নেতা আশরাফের বিরোধ চরম আকার ধারণ করে। ওই ঘটনার জের ধরে আজ দুপুরে সালামের লোকজন নয়ালাভাঙ্গা গ্রামের ফতেপুর এলাকার একটি আমবাগানে প্রায় ১০টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে আশরাফের লোকজনও ওই এলাকায় পাল্টা ১০টি বোমার বিস্ফোরণ ঘটায়।

এসময় এলাকার দোকানপাট বন্ধ করে মানুষজন ছুটোছুটি শুরু করে। এতে হতাহতের কোন ঘটনা না ঘটলেও এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পরে শিবগঞ্জ থানা পুলিশ ও ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে বোমাবাজরা পালিয়ে যায়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট