1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মিরপুরে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

মিরপুরে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ২০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর ডেস্ক : রাজধানীর মিরপুরের ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে জরুরি চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে দগ্ধদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে কালভার্ট রোডের ৪/১৩ নম্বর বাসার নিচ তলায় এই ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন- মেহেরুন্নেছা (৮০), তার ছেলে মো. লিটন (৫২), পুত্রবধূ সূর্য বানু (৩৫), নাতি সুজন (৮), নাতনি লামিয়া (৭) ও লিজা (১৮)।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বাসস’কে জানান, লিটনের শরীরের ৬৭ শতাংশ দগ্ধ হয়েছে। এ ছাড়া তার স্ত্রী সূর্য বানুর ৮২ শতাংশ, লিজার ৩০ শতাংশ, লামিয়ার ৫৫ শতাংশ, সুজনের ৪৩ শতাংশ ও মেহরুন্নেছার ৪৭ শতাংশ পুড়ে গেছে।

বর্তমানে তাদের জরুরি বিভাগের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলেও জানান বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের এই চিকিৎসক।

দগ্ধদের প্রতিবেশি ময়না বেগম জানান, লিটনদের বাড়ি ময়মনসিংহে। পরিবার নিয়ে কালভার্ট রোডের ২ তলা বাড়িটির নিচ তলায় ভাড়া থাকেন। এখানে ফার্নিচারের ব্যবসা করেন। রাতে বাসায় সবাই ঘুমিয়েছিলেন। ভোরে লিটন মশার কয়েল জ্বালানোর জন্য দিয়াশলাই জ্বালাতেই বিস্ফোরণ ঘটে। এতে পরিবারের ছয়জনই দগ্ধ হয়।
তিনি জানান, বাসায় গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না করতেন তারা। সবাই ধারণা করছেন, সিলিন্ডার লিকেজ থেকে বাসায় গ্যাস জমেছিল। মশার কয়েলের জন্য দিয়াশলাই জ্বালাতেই সেই গ্যাস থেকেই এই বিস্ফোরণ ঘটেছে।
ওই বাসার কেয়ারটেকার রিফাত হোসেন বলেন, গ্যাস সিলিন্ডারটি ঘরের বাইরে ছিল। কিন্তু পাইপের মাধ্যমে ঘরের মধ্যে চুলার সংযোগ ছিল। ওই চুলার সংযোগে লিকেজ থাকায় ঘরে গ্যাস জমে থাকে। মশার কয়েল জ্বালানোর সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। পরে দ্রুত ভোর পাঁচটার দিকে দগ্ধদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।#বাসস

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট