1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
দাবি শুধু একটাই বাকেরগঞ্জ জেলা চাই! - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

দাবি শুধু একটাই বাকেরগঞ্জ জেলা চাই!

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ২৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শাহিন হাওলাদার, বরিশাল প্রতিনিধি……………………………………

বাকেরগঞ্জ জেলা পুনঃপ্রতিষ্ঠার দাবি জানিয়েছে বাকেরগঞ্জ উপজেলার সর্ববৃহৎ সামাজিক সংগঠন পক্ষ থেকে বাকেরগঞ্জ জেলা পুনরুদ্ধার কমিটি। আজ শুক্রবার দুপুর ১২ টায় বাকেরগঞ্জ পৌর বাসস্ট্যান্ডের সামনে বরিশাল-পটুয়াখালি মহা সড়কে মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন, গর্বের বাকেরগঞ্জের সভাপতি সমাজচিন্তক মোজাম্মেল হোসেন মোহন এবং পরিচালনা করেন গর্বের বাকেরগঞ্জের বাকেরগঞ্জ পৌর শাখার আহ্বায়ক বিক্রম দাস এবং সদস্য সচিব সজল মাহমুদ।

মোজাম্মেল হোসেন বলেন, বিগত ৩১ বছর অনেক ছলচাতুরী করেছেন। অবিলম্বে বাকেরগঞ্জ জেলা ফেরত দিন। কি কারণে প্রায় ২০০ বছরের একটা জেলা সম্পূর্ণ অবৈধ এবং বেআইনি ভাবে চুরি করে নিলেন, তাঁর জবাবদিহি করুণ। তিনি আরও বলেন, মহান স্বাধীনতা এবং ভাষা আন্দোলনে বাকেরগঞ্জের মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অথচ স্বাধীন বাংলাদেশে বাকেরগঞ্জের মানুষ অবহেলিত । আমরা এর অবসান চাই, অনতিবিলম্বে বাকেরগঞ্জ জেলা ফেরত চাই। আমরা রাজপথে নেমেছি, আমাদের জেলা ফেরত না পাওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না। আমাদের এই আন্দোলন কোনো ব্যক্তি, গুষ্টি, দল বা দেশের প্রচলিত আইনের বিরুদ্ধে নয়।

এসময়ে তিনি আগামী ১৭ মে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে বাকেরগঞ্জ জেলা পুনঃপ্রতিষ্ঠার দাবীতে মানববন্ধনের ঘোষণা দেন। এসময় আরও বক্তব্য রাখেন, গর্বের বাকেরগঞ্জের জ্যেষ্ঠ সহ সভাপতি আলাউদ্দিন আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক এইচএম হাসান, গর্বের বাকেরগঞ্জ গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রিয়াজ হাওলাদার, গর্বের বাকেরগঞ্জের বাকেরগঞ্জ উপজেলা শাখার কো-সমন্বয়ক মাহবুব আকন, বিশিষ্ট সমাজসেবক খান সুমন। মানববন্ধনে উপস্থিত ছিলেন গর্বের বাকেরগঞ্জের সহ সভাপতি বাবুল হাওলাদার, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মোল্লা, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শামসুল আরেফিন, দফতর সম্পাদক মঈনুল ইসলাম কবির, অর্থ সম্পাদক আব্দুল জলিল মৃধা, স্বাস্থ্য সম্পাদক রাকিব খান, কৃষি সম্পাদক বায়জিদ আলম, কেন্দ্রীয় সদস্য ইমরান হোসেন কামাল, ফয়সাল হোসেন সিকদার, মিরাজ শিকদার, আতিকুর রহমান সাকিব, রাসেল মৃধা, গর্বের বাকেরগঞ্জ বরিশাল জেলা শাখার সভাপতি নাজিউর রহমান, সাধারণ সম্পাদক নাজমুল হাসান নেহাল, সহ সভাপতি শাহীন মিরা, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রহমান, গর্বের বাকেরগঞ্জ নারায়ণগঞ্জ জেলা শাখার জ্যেষ্ঠ সহ সভাপতি মনির হোসেন সহ গর্বের বাকেরগঞ্জের ১৪ ইউনিয়ন শাখা, পৌর শাখা, বাকেরগঞ্জ উপজেলা শাখা এবং বাকেরগঞ্জ জেলা পুনরুদ্ধার কমিটির নেতৃবৃন্দ সহ বাকেরগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট