1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু  নিহত চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেটে আগুন চাঁপাইনবাবগঞ্জ সদরে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিতেন প্রক্সি শিক্ষক, ৩ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা গাজীপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহ্বায়ক কমিটি গঠন, মাসুদ কাঁইয়া আহ্বায়ক ফারুক খানকে সদস্য সচিব গোদাগাড়ীতে কৃষি, পানি সংকট ও জলবায়ু নিয়ে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত ডিভোর্সের এক বছর পর সাবেক স্বামীর হামলার অভিযোগ, প্রাণনাশের হুমকি তানোর থানায় অভিযোগ দায়ের লালপুরে প্রধান শিক্ষককে ম্যানেজ করে দিনের পর দিন ক্লাস ফাঁকি দিয়ে গরুর দালালি করতে ব্যাস্ত সহকারী শিক্ষক মওদুদ কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ছেলের পরীক্ষায় নাম্বার কম দেওয়ায় শিক্ষিকাকে নির্যাতন ২০২৬” উপজেলা পর্যায়ে বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান রাজশাহী নগরীতে পুত্রের হাতে পিতা খুন

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ২৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঢাকা, ১১ এপ্রিল, ২০২৪ (বাসস) : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ সকালে রাজধানীর হাইকোর্ট চত্বরের জাতীয় ঈদগাহে সর্বস্তরের মানুষের সাথে ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করেছেন।

মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের নামাজের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়।

প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য,সুপ্রিম কোর্টের বিচারপতিগণ, সংসদ সদস্যবৃন্দ, সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ, কূটনৈতিকবৃন্দ এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ঈদের নামাজের জামাতে অংশগ্রহণ করেন।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন ঈদের নামাজ পরিচালনা করেন।নামাজ শেষে বাংলাদেশের শান্তি ও অগ্রগতি এবং জনগণ তথা মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। মোনাজাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

এছাড়াও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে বিশেষ করে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় দেশ ও জনগণের স্বার্থে জীবন উৎসর্গকারী বীর শহীদদের চিরশান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে বিপদগামী সেনাবাহিনীর একদল সেনা কর্মকর্তার নির্মম বুলেটে শাহাদাত বরণকারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের অন্যান্য সদস্যদের বিদেহী আত্মার চির শান্তি কামনায় দোয়া করা হয়।

মোনাজাতে বিশ্ব শান্তি, বিশেষ করে ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য আল্লাহর রহমত ও গায়েবি সাহায্য কামনা করা হয়।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন নামাজ শেষে ঈদগাহে মুসুল্লীদের সঙ্গে সংক্ষিপ্তভাবে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে ঈদের এই জামাত অনুষ্ঠিত হয়।

প্রতিবছরের মতো এবারও জাতীয় ঈদগাহে নারীদের জন্য ঈদের নামাজ আদায়ের বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
ঈদের এই জামাত ঘিরে নামাজের মাঠ ও এর আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
এরআগে রাষ্ট্রপ্রধান জাতীয় ঈদগাহে পৌঁছলে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান এবং  ডিএসসিসি’র মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসসহ সংশ্লিষ্টরা রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট