1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কালীগঞ্জে সোলায়মান খন্দকার স্মরনে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

কালীগঞ্জে সোলায়মান খন্দকার স্মরনে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ২১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মো: ইব্রাহিম খন্দকার কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি……………………………………………..

গাজীপুরের কালীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মরহুম মো. সোলায়মান খন্দাকার এর স্মরণে দুই শতাধিক হত দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) সকালে কালীগঞ্জ পৌর এলাকার মুনসুরপুর বায়তুন নূর জামে মসজিদ পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. ইব্রাহিম খন্দকার এর বাড়ীতে বীর মুক্তিযোদ্ধা মরহুম মো. সোলায়মান খন্দাকার এর সহধর্মিণী মোসা. হেনা আক্তারের সভাপতিত্বে ও কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ শফিকুল কবীরের সঞ্চালনায় স্থাণীয় দুই শতাধিক হত দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করা হয়।

এ সময় স্থানীয় মুনসুরপুর বায়তুন নূর জামে মসজিদের সভাপতি মো. হামিদুল হক, বীর মুক্তিযোদ্ধা মো. জামান মোড়ল, কালীগঞ্জ দলিল লেখক ও ভেন্ডার সমিতির সহ-সভাপতি আব্দুর রশিদ, কালীগঞ্জ টেলিভিশন সাংবাদিক ক্লাবের সভাপতি মো. মুজিবুর রহমান, বাংলাদেশ প্রেসক্লাব কালীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মো. মুক্তাদির হোসেন, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহ নেওয়াজ, মুনসুরপুর বায়তুন নূর জামে মসজিদের অর্থ বিষয়ক সম্পাদক মো. ছাদেকুর রহমান, মুনসুরপুর নূরানী হাফেজীয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি মো. আলী হোসেন, কালীগঞ্জ কারিগরী কম্পিউটার প্রশিক্ষণ একাডেমীর সত্বাধিকারী মো. আব্দুল আজিজ সহ এলাকার বিশিষ্ট গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা মরহুম মো. সোলায়মান খন্দাকার এর বড় ছেলে কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. ইব্রাহিম খন্দকার ঈদ উপহার ও নগদ টাকা বিতরণকালে আধুনিক কালীগঞ্জের রুপকার কালীগঞ্জের মাটি ও মানুষের প্রিয়নেতা জননেতা আখতারউজ্জামান এমপি এবং কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট আশরাফী মেহেদী হাসান এর জন্য দোয়া কামনা করেন। পরিশেষে দোয়া পরিচালনা করেন বায়তুন নূর জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা কাজী মোহাম্মদ ফরিদ উদ্দিন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট