1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁয় বিএনপি নেতা ফজলে হুদা বাবুলের উদ্যোগে অসহায় নারীদের মাঝে শাড়ী বিতরণ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

নওগাঁয় বিএনপি নেতা ফজলে হুদা বাবুলের উদ্যোগে অসহায় নারীদের মাঝে শাড়ী বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৩১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আবু রায়হান, রাসেল নওগাঁ প্রতিনিধি …………………………………………..

ঈদুল ফিতর উপলক্ষে নওগাঁর মহাদেবপুরে অসহায় এক হাজার নারীর মধ্যে নতুন শাড়ী বিতরণ করা হয়েছে। জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ন সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুলের পক্ষ থেকে অসহায় নারীদের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।

মহাদেবপুর উপজেলা সদরের রোকেয়া কমিউনিটি সেন্টার মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপি নেতা ফজলে হুদা বাবুল অসহায় নারীদের হাতে উপহারের শাড়ী তুলে দেন। জাতীয়তাবাদী কৃষক দল মহাদেবপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মাহমুদুর মোস্তাকিন নিশাত, জাতীয়তাবাদী কৃষক দল নওগাঁ জেলা কমিটির আহবায়ক মোমিনুল ইসলাম চঞ্চল, সদস্য সচিব এটিএম ফিরোজ দুলু, জাতীয়তাবাদী কৃষক দল মহাদেবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, যুগ্ন সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সহ-সভাপতি আব্দুস সাত্তার প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট