1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে এইচ এস সি পরীক্ষার প্রথম দিনে অংশ নিয়েছে এক হাজার নয়শো তিন জন শিক্ষার্থী ‎ তানোরে উপজেলার কামারগা ইউনিয়নের গৃহবধূকে মারধর, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ সারা দেশে এইচ এস সি পরীক্ষা শুরু,মোট পরিক্ষার্থী ১২ লক্ষ ৭০ হাজার ৫৮৩ কালীগঞ্জে পরিক্ষার্থী ১ হাজার ৮শ’ ৫৫ জন সাপাহারে গণঅধিকার পরিষদের উপজেলা কমিটি গঠন ভোলায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদন্ড ভোলায় কিশোর গ্যাং এর অভ্যন্তরীন কোন্দলে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, হত্যাকারীর থানায় আত্মসমর্পণ রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে এইচএসসি পরীক্ষা শুরু ভোলায় কৃষিজমিতে জলাবদ্ধতা ও লবনাক্ততায় আমন চাষ নিয়ে উদ্বিগ্ন কৃষক সারিয়াকান্দিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শ্যামনগরে চাঁদাবাজির অভিযোগে মামলা

আরইউজে’র উদ্যোগে চেক বিতরণ ও ইফতার মাহফিল

  • প্রকাশের সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
# নিজস্ব প্রতিবেদক………………………………………………….
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) উদ্যোগে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে বরাদ্দকৃত আর্থিক সহায়তার চেক বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (০৬ এপ্রিল) বিকালে ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জমান লিটন। এ সময় তিনি বরাদ্দকৃত সাড়ে ৬ লাখ টাকার আর্থিক অনুদানের চেক আরইউজে’র ১১ জন সদস্যের মাঝে বিতরণ করেন।
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রকিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. শফিকুর রহমান বাদশা। এসময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-মহাসচিক রাশেদ রিপন, আরইউজে’র প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তাফিজুর রহমান খান আলম বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকবান্ধব প্রধানমন্ত্রী। তিনি সাংবাদিকদের কল্যাণে সহযোগিতার হাত বাড়িয়েছেন। প্রধানমন্ত্রীর অনুসারী হয়ে আমরাও কাজ করছি।
তিনি আরো বলেন, আপনারা যারা সাংবাদিক তারা সমাজের দর্পন। আপনারা সমাজের বিভিন্ন অসঙ্গতির চিত্র তুলে ধরে দুর্নীতির লাগাম টেনে ধরেন। এটি আসলে গণমাধ্যমের স্বাধীনতা। আবার কিছু সাংবাদিক আছে যারা কোনভাবে একটি গণমাধ্যমের কার্ড গলায় ঝুলিয়ে হলুদ সাংবাদিকতা করছে। এদের থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট