1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মান্দায় রেডক্রিসেন্ট’র ঈদ সামগ্রী বিতরণ - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক মির্জাপুরে আবাসিক এলাকার পাশে সিসা কারখানার অভিযোগ, পরিবেশ দূষণে উদ্বিগ্ন এলাকাবাসী কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার রাজশাহীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক গ্রেপ্তার রাজশাহীতে আযহারীর মাহফিল ২৮ নভেম্বর, ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ব্যাপক প্রস্তুতি নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রাসিক প্রশাসক বাঘায় ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন, সনদপত্র ও গাছের চারা বিতরণ ভোলার চরফ্যাশনে প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় গরু-ছাগল, অনুপস্থিত থাকায় দুই শিক্ষককে শোকজ পুঠিয়ার বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে মিলল মাত্র একজন ছাত্রী কুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, এলাকায় আতঙ্ক

মান্দায় রেডক্রিসেন্ট’র ঈদ সামগ্রী বিতরণ

  • প্রকাশের সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ২৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি………………………………
নওগাঁর মান্দায় রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার বর্দ্দপুর আদর্শ গ্রামে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ফজলে রাব্বী বকু।
সাবেক আওয়ামী লীগনেতা এবিএম হাসান রিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য এস এম ব্রহানী সুলতান মামুদ গামা। বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন রেডক্রিসেন্ট সোসাইটি নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক সরোয়ার জাহান সম্রাট, মৈনম ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান, মৈনম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী প্রমুখ।
শেষে বর্দ্দপুর আদর্শ গ্রামের ৫০জন নারী-পুরুষের মাঝে সেমাই, চিনি, চাল ও তেল বিতরণ করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট