1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে ২০ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার করায় অধ্যক্ষকে প্রাণ নাশের হুমকীর প্রতিবাদে অধ্যক্ষের সংবাদ সম্মেলন সাপাহারে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন  আত্রাইয়ে মহান মে দিবস উপলক্ষে শোক র‍্যালি অনুষ্ঠিত  পীর শামীম হত্যা মামলার আসামি রাজীব রাজশাহীতে গ্রেপ্তার মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা সাতক্ষীরার শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ের পর ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত শিবগঞ্জে জ্বালানী তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের  সংঘর্ষে  আহত ১০ ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার: সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ

লালপুরের চাচাতো ভাইদের সাথে মারামারির ঘটনায় নিহত-১,আহত-৭

  • প্রকাশের সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন, লালপুর, নাটোর……………………………………………

নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পাইকপাড়া এলাকায় জমিতে ঘাস কাটা কে কেন্দ্র করে চাচাতো ভাইদের সাথে মারামরির ঘটনায় কামরুল(৪৫) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।নিহত কামরুল একই এলাকার মৃত রহিম বক্সের ছেলে বলে জানা গেছে।এ ঘটনায় আরও ৭জন আহত হয়েছেন। শুক্রবার(৫ই এপ্রিল-২০২৪)দিবাগত রাত রাত পৌনে ৮টার দিকে মারামারির ঘটনা ঘটে।

স্থানীয়সূত্রে জানা যায়, শুক্রবার রাত পৌনে ৮ টার দিকে পাইকপাড়া উত্তরপাড়া মাঠে কামালের জমিতে ঘাস কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাই মন্টু ও কামালের মধ্যে বাকবিতন্ডার ঘটনা ঘটে।এ সময় কামালের ছোট ভাই কামরুল ঘটনাস্থলে উপস্থিত হলে মন্টু ও কামালের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনার এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে আহত হন কামাল(৫৫), কামরুল(৪৫), সবুজ (২৫) ,মন্টু (৪০), বাবলু(৫৬), ইনছার (৭৬),তারিক(২০) ও বিপ্লব(৩৫)। এ সময় স্থানীয়রা কামরুল সহ ৩/৪জনকে আহত অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামরুলের অবস্থা আশংকাজনক হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। অপর দিকে মন্টু, বাবলু ও ইনছার কে উদ্ধার করে পাশ্ববর্তী বাঘা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করলে বাবলুর অবস্থার অবনতি হলে তাকেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

শনিবার (৬ই এপ্রিল- ২০২৪)সকাল ৬টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কামরুলের মৃত্যু হয়।বিষয়টি কামরুলের স্ত্রী রেহেনা বেগম (মাইলা) নিশ্চিত করেন।এ ঘটনায় অত্র এলাকায় থমথমে আবস্থা বিরাজ করছে। এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)নাছিম আহমেদ জানায়, নিহতের স্ত্রী রেহেনা বেগম(মাইলা)লালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট