1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটে মহানন্দা নদীতে ডুবে ২ শিশুর - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটে মহানন্দা নদীতে ডুবে ২ শিশুর

  • প্রকাশের সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ২৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

আব্দুল বাতেন, শিবগঞ্জ…………………………………………

ভোলাহাটে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে স্কুল পড়ুয়া দুই শিশু। শনিবার (৬ এপ্রিল) উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের মহানন্দা নদীর বজরাটেক বাগানঘাট্টি ঘাটে গোসল করতে গিয়ে গভীর পানির নিচে তলিয়ে গিয়ে শিশু দুটি মারা যায়। মৃত শিশুরা হলো উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের রাধানগর কলোনী গ্রামের আব্দুল কাদেরের ছেলে জিহাদ(১২) এবং একই গ্রামের মোঃ সুবেদ মিস্ত্রীর ছেলে মাসুম(১২)। তারা বজরাটেক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনি ছাত্র ছিলেন।

পরিবার ও স্থানীয়রা জানান, দুপুর ১২ টার দিকে একই গ্রামের পাঁচ বন্ধু মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে পনিতে বল খেলা শুরু করে। নদীতে খেলার এক পর্যায়ে জিহাদ ও মাসুম নদীর পানিতে ডুবে যায়। খেলার সাথি শামিম নামের শিশু জানায়, আমরা বল চালাচালি খেলা খেলছিলাম। এমন সময় আমাকে নদীর গর্তে টেনে নিচ্ছিল। আমি অনেক কষ্ট করে উঠে যায়। পিছনে ফিরে তাকালে তাদের আর দেখতে পায়নি। আশেপাশে অনেক খোঁজাখুজি করে না পেলে বাড়িতে এসে তাঁদের মা-বাবাকে জানায়। তাদের পরিবার ঘটনাটি জানার পরে নদীতে ছুটে যায়। পরিবার ও স্থানীয়রা দুপুর একটার দিকে একজনকে উদ্ধার করলেও অন্যজনকে খুঁজে পায়নি। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তাদের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডুবে যাওয়ার স্থানে তল্লাশি চালায়। দুপুর আড়াই টার দিকে নিখোঁজ থাকা শিশুটিকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মেডিকেল অফিসার মোসাঃ ওহিদা খাতুন জানান, আমার ডিউটির পূর্বে একজনকে নিয়ে আসা হয়েছিল। দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেলে বাড়ি নিয়ে চলে যায়। আমি এসে আরেক জনকে নিয়ে আসা হয়। তাকে ইসিজি করানোর জন্য বাইরের ক্লিনিকে পাঠানো হয়েছে।

ভোলাহাট ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ ফরিদ উদ্দিন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে যায়। স্থানিয়রা পূর্বে একজনকে উদ্ধার করেন। ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহানন্দা নদীতে ২ শিশুর ডুবে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট