1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
ধর্ষণ ও হত্যা ঘটনার  মামলা নেয়নি পুলিশ, প্রতিকারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন শ্যামনগরে কৈখালী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে উপজেলা বিএনপির মতবিনিময়  সপ্তাহের ব্যবধানে আবারও বাড়লো বিদ্যুৎতের লোডশেডিং বাঘার আড়ানীতে রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় ভোলায় স্বামীকে হত্যা মামলায় স্ত্রীর ফাঁসির আদেশ জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরির কারখানাকে ৩ লাখ টাকা  জরিমানা, ব্যবসায়ী গ্রেপ্তার জলবায়ু পরিবর্তন: বাস্তুচ্যুতি, বৈষম্য ও মানবিক ঝুঁকি বরিশালে ভরা মৌসুমেও ইলিশের সংকট, নিষিদ্ধ জাল ও নাব্যতা নিয়ে উদ্বেগ শিবগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ

বাঘায় শর্ট সার্কিটের আগুনে পুড়লো আলিফ ট্রেডাসের্র গোডাউন, অগ্নিদগ্ধ ৮

  • প্রকাশের সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ১৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি…………………………………………………..

রাজশাহীর বাঘা উপজেলার তেপুকুরিয়া গ্রামে আলিফ ট্রেডার্সে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫-০৪-২০২৪) ৩ টায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের ৩টা স্টেসনের সদস্যরা সাড়ে ৩টা থেকে রাত সোয়া ৭টায় পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন করে। আগুন নিভাতে গিয়ে আগুনের তাপে অসুস্থ হয়ে পড়েন প্রথিষ্ঠানটির পার্টনার মুনসুর রহমান (৩৫), ইনছার আলী (৫০) ইয়াজুল ইসলাম(৩৭) আয়ুব আলী (৩৪) রেজাউল করিম(৩৬) আমিরুল ইসলাম(১৯) ও সবুজ রানা(২২) সহ আরো অনেকে। এদের মধ্যে ৭ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে বলে নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক হুমাইয়া জেরিণ। তবে তাৎক্ষনিক ক্ষতির পরিমান জানা যায়নি।

এদিকে অগ্নিকান্ডের ঘটনার পর প্রতিঠানটির মালিক ইনছার আলী মানসিক ভারসাম্য হারিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয় পিনজুরুল ইসলাম জানান,তাকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তিনি জানান, প্রায় ১বিঘা জমির উপর নির্শিত প্রতিষ্ঠানে প্লাস্টিকের ক্যারেট,বস্তা,কাগজ,ক্যারেটের কুচা,ও ক্যারেট ভাঙা মেশিনসহ কোটি কোটি টাকার মালামাল ছিল। আগুনে যার সব কিছ্ইু শেষ হয়ে গেছে সব মিলে প্রায় ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন পার্টনার মুনসুর আলী।

বাঘা উপজেলা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস কার্যালয়ের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, সাড়ে ৩টা থেকে বাঘা,চারঘাট ও পুঠিয়া ফায়ার সার্ভিসের সদস্য মিরে মিলে আগুন নিয়ন্ত্রনের কাজ করছেন। তিনি জানান, এর নের্তৃত্ব দিয়েছেন রাজশাহী ফায়ার সাভিসের উপ পরিচালক ওহিদুল ইসলাম।

বিদ্যুৎতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে জানিয়েছেন। উপজেলা নির্বাহি অফিসার তরিকুল ইসলাম বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে আমিসহ উপজেলা চেয়ারম্যান এড: লায়েব উদ্দিন লাভলুও সেখানে গিয়েছিলাম।#

 

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট