1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ইফতার পার্টি না করে কর্মচারীদের ঈদ উপহার দিল রাজশাহী শিক্ষা বোর্ড - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

ইফতার পার্টি না করে কর্মচারীদের ঈদ উপহার দিল রাজশাহী শিক্ষা বোর্ড

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ২২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিহাল……………………………………………..

রমজান মাসে ইফতার পার্টি না করে সেই অর্থ দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সেই নির্দেশ মেনে ইফতার মাহফিলের আয়োজন না করে রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মচারীদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার উদ্যেশ্যে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে  ৩ এপ্রিল (বুধবার) রাজশাহী শিক্ষা বোর্ড পরিবারের পক্ষ থেকে থেকে বোর্ডে কর্মরত নিম্ন বেতনভুক্ত কর্মচারীদের মধ্যে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল-সেমাই, চিনি, চাউল, তৈল, মশলা ইত্যাদি।

ঈদ উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- রাজশাহী-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রাজশাহী শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলম, শিক্ষা বোর্ড সচিব মো. হুমায়ুন কবীর, শিক্ষা বোর্ডের কর্মকর্তাবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট