1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী নগরীর ১২‘শ খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেম ও হাফেজদের ঈদ শুভেচ্ছা ভাতা দিলেন রাসিক মেয়র - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

রাজশাহী নগরীর ১২‘শ খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেম ও হাফেজদের ঈদ শুভেচ্ছা ভাতা দিলেন রাসিক মেয়র

  • প্রকাশের সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ২৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রেস বিজ্ঞপ্তি………………………………………………………….
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে রাজশাহী মহানগরীর সকল মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেম ও হাফেজদের ঈদ শুভেচ্ছা ভাতা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বুধবার বিকেলে নগর ভবনের সিটি হল সভাকক্ষে উলামা কল্যাণ পরিষদ আয়োজিত অনুষ্ঠানে ঈদ শুভেচ্ছা ভাতা  বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। উল্লেখ্য, অনুষ্ঠানে প্রায় দুইশ খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেম ও হাফেজদের হাতে ঈদ শুভেচ্ছা ভাতা তুলে রাসিক মেয়র। প্রতি বছরের মতো ন্যায় এবারো ১২‘শ খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও হাফেজদের প্রত্যেককে ১৫০০ করে টাকা প্রদান করা হয়।

অনুষ্ঠানে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, প্রতি বছরের মতো এবারো রাজশাহী মহানগরীর অধিক খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও হাফেজদের ঈদ শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। শিগগিরই আলেম ও উলামাদের কল্যাণে একটি টাস্ট্র গঠন করা হবে। অতীতের মতো আগামীতেও যাতে আলেম ও উলামাদের কল্যানে কাজ করে যেতে পারি সকলে সেই দোয়া করবেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উলামা কল্যান পরিষদের সভাপতি মাওলানা আব্দুল গণি। অনুষ্ঠানে রাসিকের প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, উলামা কল্যাণ পরিষদের সাবেক সভাপতি মাওলানা আইয়ুব আলী, উপদেষ্টা মুফতি মাইনুল ইসলাম আশরাফী, উপদেষ্টা মদিনাতুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুকাদ্দেসুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা ইমতিয়াজ আহমেদ, সহ-সভাপতি হাফেজ আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপদেষ্টা মাওলানা বারকুল্লাহ বিন দুরুল হুদা। অনুষ্ঠানে রাজশাহী মহানগরীর বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনগণ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট