1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে বরই খাওয়ায় দুই বোনের মৃত্যুর কারণ - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন রাসিক প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ রাজশাহীতে আ.লীগের মিছিলের মামলায় ১১ জন গ্রেপ্তার মির্জাপুরে শ্রমিক লীগের আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক বিল্টু ডিবির হাতে গ্রেপ্তার রূপসায় অভিযানে ৩,২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার নগরীর রাজপাড়ায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল: ৩৮ জনের নামে এজাহার দায়ের পর গ্রেপ্তার ১ বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই লক্ষ টাকা অর্থদণ্ড বাঘায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২ শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক

রাজশাহীতে বরই খাওয়ায় দুই বোনের মৃত্যুর কারণ

  • প্রকাশের সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ২৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাজিম হাসান…………………………………………………………

রাজশাহীতে দুই বোনের মৃত্যুর কারণ হিসেবে মেনুভো ককটাল মেনুজেটিস রোগকে দায়ী করেছে রোগতত্ত¡,রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন বরই খাওয়ার পর অসুস্থ হয়ে দুই বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এই মৃত্যুর কারণ বলতে আমরা সরাসরি কোনো এভিডেন্স পাইনি। আমরা এনালাইসিস করে সাসপেক্ট করেছি এই মৃত্যুর কারণ মেনুভো ককটাল মেনুজেটিস। গত মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিন দিনের ব্যবধানে দুই বোনের মৃত্যু হয়। তারা হলো মুনতাহা মারিশা ও মুফতাউল মাশিয়া। মুনতাহা মারিশার বয়স দুই বছর। আর মুফতাউল মাশিয়ার বয়স পাঁচ বছর। তারা দুর্গাপুর উপজেলার চুনিয়াপাড়া গ্রামের মনজুর রহমানে দুই মেয়ে। মনজুর রহমানে স্ত্রী পলি খাতুন চারঘাট সারদায় ক্যাডেট কলেজের গণিত বিভাগের প্রভাষক। তারা ক্যাডেট কলেজের কোয়ার্টারে থাকতেন।

এদিকে,মৃত্যুর কারণ সম্পর্কে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিলো নিপাহ ভাইরাস। তবে নমুনা পরীক্ষার পর আইইডিসিআর জানায়, নিপাহ ভাইরাসে নয়, অন্য কোনো কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। ঢাকা থেকে আসা আইইডিসিআরের ৩ সদস্যের তদন্ত টিম শিশুদের বাবা-মায়ের সঙ্গে কথা বলেন। দুই শিশু ও তাদের বাবা মায়ের রোগের কেস হিস্ট্রির বিষয়ে বিস্তারিত খোঁজ নেন তারা। এ ছাড়া মৃত দুই শিশুর নমুনাও সংগ্রহ করে প্রতিনিধি দল।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট