1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী  মোহা: গোলাম রাব্বানী র গণসংযোগ ও মতবিনিময় অব্যাহত - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সর্বশেষ:
ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক শিবগঞ্জে রাতের অন্ধকারে ৮টি কাটিমন আম গাছ কেটে ফেলার অভিযোগ স্বাস্থ্য খাতে জনবল সংকট নিরসনে ৫ হাজার চিকিৎসক নিয়োগের কাজ চলছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী শিবগঞ্জে সারের জন্য কৃষকদের রাতজাগা দুর্ভোগ: সিন্ডিকেট নাকি গুজবের গুঞ্জন? রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিল রাসিক চট্টগ্রাম ওপেন তায়কোয়ানডোতে রাজশাহীর একচ্ছত্র আধিপত্য, জিতল ১২ পদকচট্টগ্রাম ওপেন তায়কোয়ানডোতে রাজশাহীর একচ্ছত্র আধিপত্য, জিতল ১২ পদক নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি

শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী  মোহা: গোলাম রাব্বানী র গণসংযোগ ও মতবিনিময় অব্যাহত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৩০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ আব্দুল বাতেন, শিবগঞ্জ…………………………………………………………………..

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে -চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রার্থিতা ঘোষণা করেছেন ত্যাগী আওয়ামী পরিবারের সন্তান, শিক্ষানুরাগী, সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ শিবগঞ্জ উপজেলা শাখা ও বাংলাদেশ শিক্ষক সমিতি শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক  মোহা: গোলাম রব্বানী মনোনয়ন প্রত্যাশী হিসেবে মুক্তিযুদ্ধের চেতনায় শান্তি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে তিনি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গণসংযোগ, মতবিনিময়, উঠান বৈঠক অব্যাহত রেখেছেন।

সেখানে তিনি জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারাবাহিকতা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ স্মার্ট শিবগঞ্জ উপজেলা গড়ার প্রত্যায় সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন।

এছাড়া তিনি নিজস্ব অর্থায়নে এলাকার হতদরিদ্র মানুষদের আত্মকর্মসংস্থানের জন্য রিকশা, ভ্যান ও সেলাই মেশিন বিতরণসহ বিভিন্ন মসজিদ-মাদ্রাসা উন্নয়নে সহযোগিতা দিয়ে আসছেন। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার পোস্টার টাঙিয়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভেচ্ছা বিনিময় এবং সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট