1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মোহনপুরে সাংবাদিকদের উদ্যোগে খেটে খাওয়া মানুষদের মাঝে ইফতার বিতরণ  - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক মির্জাপুরে আবাসিক এলাকার পাশে সিসা কারখানার অভিযোগ, পরিবেশ দূষণে উদ্বিগ্ন এলাকাবাসী কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার রাজশাহীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক গ্রেপ্তার রাজশাহীতে আযহারীর মাহফিল ২৮ নভেম্বর, ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ব্যাপক প্রস্তুতি নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রাসিক প্রশাসক বাঘায় ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন, সনদপত্র ও গাছের চারা বিতরণ ভোলার চরফ্যাশনে প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় গরু-ছাগল, অনুপস্থিত থাকায় দুই শিক্ষককে শোকজ পুঠিয়ার বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে মিলল মাত্র একজন ছাত্রী কুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, এলাকায় আতঙ্ক

মোহনপুরে সাংবাদিকদের উদ্যোগে খেটে খাওয়া মানুষদের মাঝে ইফতার বিতরণ 

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ২৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
মোহনপুর প্রতিনিধি……………………………………………………………
রাজশাহীর মোহনপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে পথচারী, গরিব ও খেটে খাওয়া মানুষদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ মার্চ) বিকালে কেশরহাট বাজার থেকে শুরু করে মোহনপুর উপজলার গুরুত্বপূর্ণ স্থানে প্রায় ৩০০ জন মানুষের মাঝে এ ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরণের উদ্যোগ গ্রহণ করেন দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার স্টাফ রির্পোটার আনছার তালুকদার স্বাধীন, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, ডেইলি ভয়েস অব এশিয়া পত্রিকা ও পদ্মাটাইমস২৪ডটকম নিউজ পোর্টালের রির্পোটার রায়হানুল হক রিফাত।
এ আয়োজনে সহযোগিতা করেন, স্হানীয় দৈনিক নতুন প্রভাত ও জাতীয় দৈনিক কালের কন্ঠ পত্রিকার মোহনপুর প্রতিনিধি মুত্তাকিন আলম সোহেল,নববাণী  ও দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার  রুবেল সরকার, ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার রির্পোটার শাহিন সাগর, দৈনিক নূরজাহান পত্রিকার রির্পোটার মোজাহার আলী, দৈনিক বর্তমান পত্রিকার রির্পোটার আসগর আলী সাগর, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার রির্পোটার শফিকুল ইসলাম, দৈনিক ডেসটিনি পত্রিকার রির্পোটার ইসাহাক আলী পিন্টু, দৈনিক ঢাকার ডাক পত্রিকার রির্পোটার আব্দুল হালিম, দৈনিক চৌকস পত্রিকার রির্পোটার রাজিব খান।
ইফতার পেয়ে রোজাদাররা বলেন,  সাংবাদিকদের এ আয়োজন আমাদের ভালো লেগেছে। আগামীতে খাবার বিতরণসহ সেবামূলক ও মহৎ কাজে সকল সাংবাদিকদের এগিয়ে আসা দরকার।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট