1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাণীশংকৈলে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সর্বশেষ:
ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক শিবগঞ্জে রাতের অন্ধকারে ৮টি কাটিমন আম গাছ কেটে ফেলার অভিযোগ স্বাস্থ্য খাতে জনবল সংকট নিরসনে ৫ হাজার চিকিৎসক নিয়োগের কাজ চলছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী শিবগঞ্জে সারের জন্য কৃষকদের রাতজাগা দুর্ভোগ: সিন্ডিকেট নাকি গুজবের গুঞ্জন? রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিল রাসিক চট্টগ্রাম ওপেন তায়কোয়ানডোতে রাজশাহীর একচ্ছত্র আধিপত্য, জিতল ১২ পদকচট্টগ্রাম ওপেন তায়কোয়ানডোতে রাজশাহীর একচ্ছত্র আধিপত্য, জিতল ১২ পদক নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি

রাণীশংকৈলে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৩৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# রাণীশংকৈল( ঠাকুরগাঁও)প্রতিনিধি………………………………………………………………………

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার ২৭ মার্চ সরকারের কৃষি প্রণোদনা হিসেবে কৃষকদের মাঝে বিনামূল্যে ধান ও পাটের বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে এদিন সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান শেফালী বেগম , স্থানীয় এম.পির প্রতিনিধি উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জাহাঙ্গীর আলম ও যুগ্ম আহবায়ক আবু তাহের। এছাড়াও এসময় বিভিন্ন কর্মকর্তা, কৃষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য দেন- কৃষি অফিসার শহিদুল ইসলাম। তিনি তার বক্তব্যে সরকারের এ কৃষি ও কৃষক প্রণোদনার আওতায় কৃষকদেরকে বিনামূল্যে বীজ ও সার বিতরণের বিস্তারিত তথ্য তুলে ধরেন। ভাইস চেয়ারম্যান শুভেচ্ছা বক্তব্য দেন। উপজেলা চেয়ারম্যান তার বক্তব্যে সরকারের এ কৃষি প্রণোদনা কার্যক্রমের প্রশংসা করেন এবং বিতরণ করা বীজ ও সার সঠিকভাবে কাজে লাগানোর জন্য উপস্থিত কৃষকদের দৃষ্টি আকর্ষণ করেন।

কৃষি অফিস সূত্রমতে এ কার্যক্রমে মোট ৩৪০০ কৃষককে বিনামূল্যে প্রত্যেককে ৫ কেজি করে আউশধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হবে।এই সাথে ৭৫০ কৃষককে প্রত্যেককে ১ কেজি করে উন্নত জাতের পাটবীজ ও সার দেয়া হবে ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট